১৫ জানুয়ারিতেই শুরু জাবির প্রথম বর্ষের ক্লাস

২২ ডিসেম্বর ২০২২, ০২:০৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
১৫ জানুয়ারিতেই শুরু জাবির প্রথম বর্ষের ক্লাস

১৫ জানুয়ারিতেই শুরু জাবির প্রথম বর্ষের ক্লাস © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস আগামী বছরের ১৫ জানুয়ারিতেই শুরু হচ্ছে। 

২২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

কর্তৃপক্ষের নির্দেশের বরাত দিয়ে এতে বলা হয়,   ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হবে। ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস রোল, রেজিস্ট্রেশন নম্বর এবং হল বণ্টনের প্রজ্ঞাপন অবিলম্বে ভর্তি বিষয়ক ওয়েবসাইট (academic.juniv.edu) এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রচার করা হবে।

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে নিউজিল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ

এর আগে, গত ২৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়টিতে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় চলতি বছরের ৩১ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত।

টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী আটক
  • ০১ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক নতুন নিয়ম
  • ০১ অক্টোবর ২০২৬
নগদ লিমিটেডে চাকরি, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
৪৫৯২ জনবল নিয়ে গঠিত হচ্ছে পুলিশের নতুন ইউনিট, নিয়োগ পাবেন য…
  • ০১ অক্টোবর ২০২৬
উপজেলার ৯৪ জন নিয়োগপত্র পেলেও পাননি ঢাবির তালহা
  • ০১ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ নেতার সাথে নামের মিল থাকায় প্রথমবার বাদ, পুনঃযাচাই…
  • ০১ অক্টোবর ২০২৬