রাবির ভর্তি পরীক্ষায় ‘ফেল’ করা শিক্ষার্থীদের ভর্তিতে তোড়জোড়

০৬ নভেম্বর ২০২২, ১০:২৭ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৪ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের ভর্তির সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে দফায় দফায় সভা ডেকে ভর্তি উপকমিটির সদস্যদের সম্মতি আদায়ের তোড়জোড় চলছে বলে জানা গেছে। 

জানা গেছে, রাবির ভর্তি পরীক্ষায় ন্যূনতম নম্বর পেয়ে পাস করতে না পারায় পোষ্য কোটার বেশিরভাগ আসন ফাঁকা রয়েছে। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের পাস নম্বর কমিয়ে ভর্তি করানোর চেষ্টা চলছে। পোষ্য কোটায় ভর্তির ক্ষেত্রে ন্যূনতম পাস নম্বর ৪০ থেকে কমিয়ে ৩০ করার প্রস্তাব দেওয়া হয়। ‘সি’ ইউনিটে আবশ্যিকে ২৫ ও ঐচ্ছিকে ১০ নম্বর পাওয়ার শর্ত পূরণ করতে পারেননি এমন পোষ্য কোটার শিক্ষার্থীদেরও ভর্তি করার প্রস্তাব দেওয়া হয়। 

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ০ত ২৪ অক্টোবর রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে ভর্তি উপকমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বেশির ভাগ সদস্য এতে অসম্মতি জানালে প্রস্তাবটি সভায় পাস হয়নি। আজ রোববার এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আবার সভা ডেকেছে ভর্তি উপকমিটি।

বিগত সময় থেকেই পাস নম্বর কমিয়ে রাবিতে অকৃতকার্য শিক্ষার্থী ভর্তি করানো নিয়ে চলছে সমালোচনা। গত বছর একইভাবে পোষ্য কোটায় শিক্ষার্থী ভর্তি করলে বিতর্ক হয়েছে। এই পদ্ধতিতে অকৃতকার্য শিক্ষার্থী ভর্তির সমালোচনা করে 

এ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক কুদরত-ই-জাহান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এই পদ্ধতি কখনো গ্রহণযোগ্য নয়, কাম্যও নয়। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ন্যূনতম নম্বর নির্ধারণ করা হয়েছে। তার নিচে এসে অকৃতকার্য শিক্ষার্থীকে ভর্তি করা ঠিক নয়। বেশির ভাগ শিক্ষকই এই পদ্ধতির বিপক্ষে। কারণ এটা নিয়ে বারবার সমালোচনা ও বিতর্ক হয়।’

জেনে নিন মোবাইলের কোন ডিসপ্লে আপনার জন্য সেরা
  • ৩১ জুলাই ২০২৬
স্বরাষ্ট্র-আইনসহ ৩ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব
  • ৩১ জুলাই ২০২৬
আইইউবিতে শেষ হলো তিনদিনের নাট্যোৎসব ‘নাট্যবৃত্তের দ্বিদশক’
  • ৩১ জুলাই ২০২৬
পাবনায় অপহরণকারী চক্রের ৫ সদস্য আটক, অপহৃত স্কুলছাত্র উদ্ধার
  • ৩১ জুলাই ২০২৬
বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি আর নেই
  • ৩১ জুলাই ২০২৬
হাসিনা প্রত্যর্পণ নিয়ে ঢাকার অনুরোধ পর্যালোচনায় দিল্লি
  • ৩১ জুলাই ২০২৬