সেকেন্ডের ভুলে প্রাণ যায় রাবি ছাত্র শহরিয়ারের?

২২ অক্টোবর ২০২২, ০৯:৪৩ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫০ PM
তিনতলার ছাদ থেকে পড়ে মারা যান রাবি ছাত্র শাহরিয়ার

তিনতলার ছাদ থেকে পড়ে মারা যান রাবি ছাত্র শাহরিয়ার © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হলের বারান্দা থেকে পড়ে এমজিএম শাহরিয়ারের মৃত্যুকে ‘দুর্ঘটনা’ বলে জানিয়েছেন সহপাঠী ও প্রত্যক্ষদর্শীরা। তারা বলচেন, তৃতীয় তলার বারান্দা সঙ্গেই থাকা ছাদে লাফ দিয়ে যাওয়ার সময় নিচে পড়ে যান তিনি। বুধবার (১৮ অক্টোবর) রাতে শহীদ হবিবুর রহমান হলে এ ঘটনা ঘটে। 

নিহত শাহরিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়। আবাসিক ছাত্র, সহপাঠী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শাহরিয়ার হলের ৩৫৪ নম্বর রুমে থাকতেন। এটি তৃতীয় ব্লকের পূর্বপাশ। একই ব্লকের পশ্চিম পাশের নিচে পড়ে যান।

সহপাঠীরা গণমাধ্যমকে জানান, বুধবার রাত ৮টার দিকে তৃতীয় ব্লকে কিছু পড়ার শব্দ শোনা যায়। কয়েকজন এসে দেখেন মসজিদের সামনে শান বাঁধানো টিউবওয়েলের পাশে শাহরিয়ার রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তখন কয়েকজন দ্রুত তাকে রামেক হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়।

আরো পড়ুন: ঢাবির গবেষণা মেলায় ‘গবেষণা’ বানানই ভুল

হলের আবাসিক ছাত্র রাশেদুল ইসলাম বলেন, কোনো কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে রুম থেকে বের হয়ে দেখি একজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তখন জ্ঞান ছিল না তার। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। পরে কয়েকজনসহ হাসপাতালে নিয়ে যাই।

কর্মচারী নূর নবী বলেন, নামাজ পড়তে হলে যাওয়ার সময় কিছু একটা পড়ার শব্দ পাই। সেখানে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় একজন পড়ে আছে। আমি চিৎকার করলে অন্যরা ছুটে আসেন। শাহরিয়ারের বন্ধু মিজানুর রহমান বলেন, সে মাঝেমাঝে হলের বারান্দা থেকে ছাদের দিকে পার হতো। সম্ভবত এভাবে পার হতে গিয়ে পা ফসকে নিচে পড়ে গেছে। সে আত্মহত্যা করার মতো ছেলে না।

হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ শরিফুল ইসলাম বলেন, শাহরিয়ারের মৃত্যু আসলে কীভাবে হয়েছে তা বলা যাচ্ছে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে তদন্ত করার উদ্যোগ নেওয়া হবে। মতিহার থানার ওসি আনোয়ার আলী তুহিন গণমাধ্যমকে বলেন, অপমৃত্যুর মামলা হয়েছে। পরে ঘটনার তদন্ত করা হবে।

‘নিষ্ক্রিয়’ স্ক্রিন টাইমে ডিমেনশিয়ার ঝুঁকি, মস্তিষ্ক সক্রিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
তেল বিতরণে বিশৃঙ্খলা ও অনিয়ম দূর করবে রাসেলের ‘স্মার্ট ফুয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
ঝিনাইদহের নতুন ডিসি হলেন নোমান হোসেন
  • ০৮ এপ্রিল ২০২৬
বৃষ্টি নামলেই কেন খিচুড়ি খেতে মন চায়?
  • ০৮ এপ্রিল ২০২৬
close