বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে স্বাস্থ্য সচেতনতায় রাবিতে সাইকেল র‍্যালি

০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ PM
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় থেকে একটি র‍্যালি শুরু হয়

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় থেকে একটি র‍্যালি শুরু হয় © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘টুগেদার ফর হেল্থ, স্টান্ড উইথ সাইন্স’ প্রতিপাদ্যকে সামনে রেখে হেলথ এন্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাইড ফর অ্যাওয়ারনেস র‍্যালি ও জনসচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

কর্মসূচি উপলক্ষ্যে মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণ থেকে একটি র‍্যালিটি শুরু হয়।  র‍্যালিটি প্যারিস রোড প্রদক্ষিণ করে কাজলা গেট, মেইন গেট এবং বিনোদপুর গেট হয়ে স্টেশন বাজারে পৌঁছায়। সেখান থেকে চারুকলা ও সিরাজী ভবন হয়ে শহীদ বুদ্ধিজীবী চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

র‍্যালি চলাকালীন সংগঠনের সদস্যরা সাধারণ শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে স্বাস্থ্য সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। লিফলেটে বৈজ্ঞানিক তথ্য ও সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করা হয়। 

র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং হেলথ এন্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার স্বেচ্ছাসেবীরা ও রাবি সাইক্লিস্টের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। 

স্বাস্থ সচেতনতায় মো. আহসান হাবিব তার বক্তব্যে, স্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞান ও সংহতির ওপর জোর দেন এবং একটি সুস্থ্য ও সবল জাতি গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। 

এসময় সংগঠনটির সভাপতি মো. ইশতিয়াক আহমেদ রাফি বলেন, ‘বিজ্ঞানের অগ্রযাত্রার সাথে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলোরও অগ্রযাত্রা ধারাবাহিক থাকুক, হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন রাজশাহী বিশ্ববিদ্যালয় মনে করে আমাদের দৈনন্দিন জীবনে বৈজ্ঞানিক উপায়ে শারীরিক কসরত এর মাধ্যমে সুস্থ জীবন যাপন সম্ভব।’

সংগঠনটির সহসভাপতি রাকিব রায়হান বলেন, ‘সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দিতে এবং বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই আজকের এই আয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে সুস্বাস্থ্যের বার্তা পৌঁছে দিতে এই 'রাইড ফর অ্যাওয়ারনেস' কর্মসূচিটি পালন করা হয়েছে।’

১২ শতাধিক প্রার্থী নিয়োগপত্র পাননি, ঢাবিতে আন্দোলনে নামছেন …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কমিটির হাতে ক্ষমতা, ভাইভা নম্বর বৃদ্ধি, এখন ভেরিফিকেশনে বাদ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ ক…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬