ঢাবির কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে উপস্থিত থাকতে নির্দেশনা

০৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ PM , আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ০৬:০১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

শিক্ষার্থীদের সেবার মান বৃদ্ধিসহ অন্যান্য অফিসের কাজে আরও গতিশীলত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯ টায় অফিসে উপস্থিত থাকতে নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। সেইসাথে এক ঘণ্টার মধ্যে দুপুরের খাবার এবং নামাজের বিরতির পর পুনরায় ডেস্কে উপস্থিত থাকতেও বলা হয়েছে। 

গতকাল সোমবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা প্রদান করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেবার মান বৃদ্ধিসহ অন্যান্য অফিসের কাজে আরো গতিশীলতা আনয়ন লক্ষ্যে নির্ধারিত সময়ে অর্থাৎ সকাল ৯ টায় অফিসে উপস্থিত থাকতে হবে।

রেজিস্ট্রার স্বাক্ষরিত এই আদেশে আরও বলা হয়েছে, দুপুর ১টা হতে দেড়টা পর্যন্ত নামাজের সময় এবং মধ্যাহ্নভোজ গ্রহণ শেষে পুনরায় ২টা হতে নিজের ডেস্কে উপস্থিত থেকে দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য আপনাদের অধীনস্থ সকল কর্মকর্তা ও কর্মচারীকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের বিষয়ে আপনাকে অনুরোধ করা হলো।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬