ঢাবির ক-ইউনিটে আসন শূন্য, ডাকা হয়েছে ভর্তিচ্ছুদের

০৫ অক্টোবর ২০২২, ১১:০৬ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ক-ইউনিটের কয়েকটি বিভাগ ও ইনস্টিটিউটে বেশ কয়েকটি আসন শূন্য রয়েছে। এসব আসন পূরণে আগামী ১০ অক্টোবর প্রার্থীদের ডেকেছে কর্তৃপক্ষ। এ জন্য নির্দিষ্ট সময়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে হাজির হতে হবে। ক-ইউনিটের সমন্বয়কারী ও ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ক-ইউনিটভুক্ত বিভাগ ও ইনস্টিটিউটসমূহের মধ্যে বর্তমানে ভূগোল ও পরিবেশ বিভাগ, ভূতত্ত্ব বিভাগ, সমুদ্রবিজ্ঞান বিভাগ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (জীববিজ্ঞান ও ভৌত বিজ্ঞান) এবং লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজী ইনস্টিটিউটের লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং, ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগে কিছু সংখ্যক আসন খালি আছে।

যে সব ভর্তিচ্ছু শিক্ষার্থী উল্লেখিত বিভাগসমূহে পড়তে ইচ্ছুক কেবলমাত্র তাদের সাক্ষাৎকার নিম্নলিখিত মেধাক্রম ও সময়সূচি অনুযায়ী ফার্মেসী অনুষদের (খন্দকার মোকাররম হোসেন বিজ্ঞান ভবনের ৬ষ্ঠ তলা) কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হবে। উক্ত সাক্ষাৎকারে নিম্নলিখিত কাগজপত্রসহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য যে, সাক্ষাৎকারের সময় প্রার্থীদের মূল গ্রেডশিটসমূহ জমা রাখা হবে। মূল গ্রেডশিট ছাড়া সাক্ষাৎকার গ্রহণ করা হবে না। আগামী ১০ অক্টোবর (সোমবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৫১৮৫-৫৮০০ মেধাক্রমধারী শিক্ষার্থীদের ডাকা হয়েছে।

আরো পড়ুন: সরিয়ে দেওয়া হলো ঢাবির ‘ঘুষ নেওয়া’ কর্মকর্তা তৈয়বকে

শিক্ষার্থীদের নিম্নলিখিত কাগজপত্র সঙ্গে আনতে হবে-
(ক) ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র
(খ) এস.এস.সি. এবং এইচ.এস.সি. পরীক্ষার মূল গ্রেডশিট
(গ) ইন্টারনেটের মাধ্যমে ডাউনলোডকৃত ভর্তির প্রাথমিক আবেদনের বিস্তারিত ফরম এবং বিষয়সমূহের পছন্দক্রম ফরম। উভয় ফরমে শিক্ষার্থী তারিখ ও মোবাইল নম্বর প্রদান করে স্বাক্ষর করবে।

মূল গ্রেডশিটসমূহ জমা দেয়ার পূর্বে প্রার্থীদের পরবর্তীতে ভর্তির জন্য প্রত্যেকটি গ্রেডশিটের অন্তত ১০টি করে ফটোকপি নিজের কাছে রাখতে হবে। উল্লেখিত সময়ের পরে আর কোনো সাক্ষাৎকার গ্রহণ করা হবে না।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬