নতুন বাজেটে বরাদ্দ নেই, নীট শূন্য বাজেটে চলবে ৫ বিশ্ববিদ্যালয়

১৫ জুন ২০২৬, ০৩:৫৭ PM
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন © টিডিসি সম্পাদিত

দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং নিজস্ব ব্যয় নির্বাহের জন্য ২০২৬-২৭ অর্থবছরে ১২ হাজার ৩০০ কোটি ৪ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি)। তবে পাঁচটি বিশ্ববিদ্যালয়ের জন্য কোনও বরাদ্দ রাখা হয়নি। তারা নিজস্ব আয়ে চলবে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়গুলো হলো, জাতীয় বিশ্ববিদ্যালয়, আররি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম, খুলনা ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়। এর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাজেট সবচেয়ে বেশি ৪৮১ কোটি ৪৭ লাখ টাকা। তাদের এ অর্থ পুরোটাই আসবে অর্জিত রাজস্ব থেকে, নীট বাজেট নেই।

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মোট বাজেট ধরা হয়েছে ৫১ কোটি ৯৫ লাখ টাকা। এর পুরোটাই অর্জিত রাজস্ব। নীট বাজেটে কোনও বরাদ্দ রাখা হয়নি। চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১৩ কোটি ৩৪ লাখের পুরোটাই অর্জিত রাজস্ব, নীট বাজেট নেই। 

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়েরও ১৩ কোটি ৭ লাখ টাকা বাজেটও অর্জিত রাজস্ব থেকে আসবে। এ ছাড়া সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মোট বাজেট ৬৩ লাখ টাকা। তাদেরও পুরো আয় আসবে রাজস্ব থেকে, নীট বাজেট নেই।

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (অর্থ) মো. মিসবাহ ইবনে হাকিম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে এখন কেবল ট্রপিক্যাল মেডিসিনের ওপর এমডি কোর্স পরিচালিত হচ্ছে। এ ছাড়া স্নাতক পর্যায়ে ৪০টির মতো মেডিকেল কলেজ অধিভুক্ত রয়েছে।’ 

আরও পড়ুন: কলেজ শেষ করেই ইউনিভার্সিটির পড়াশোনা শুরু করতে পারবেন শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয়ের পরিসর এখনও ততটা বড় নয় উল্লেখ করে তিনি বলেন, ‘এ অবস্থায় অধিভুক্ত কলেজ ও একটি কোর্স থেকে যে রাজস্ব আয় হয়, সেখান থেকেই ব্যয় নির্বাহ করা সম্ভব হয়। এতে ইউজিসি থেকে পৃথক বরাদ্দের প্রয়োজন পড়ে না।’

এ বাজেটে দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকা এবং ইউজিসির জন্য ২৯৮ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের মোট বাজেটের মধ্যে ৭ হাজার ৪২৮ কোটি ৪৩ লাখ টাকা পরিচালন ব্যয় এবং ৪৩টি প্রকল্পের অনুকূলে ৪ হাজার ৫৭৩ কোটি ৩৯ লাখ টাকা উন্নয়ন ব্যয় হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১৭৮তম পূর্ণ কমিশন সভায় গত ১১ জুন এ বাজেট অনুমোদন করা হয়। সভার কার্যপত্র উপস্থাপন করেন ইউজিসি সচিব ড. ফখরুল ইসলাম। সভায় ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৬-২৭ অর্থবছরের মূল বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম।

মানুষের গা চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয়!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, চলছে শাপলা চত্বরে সমাবেশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র, অনুমোদন দিল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুই ম্যাচে ড্র, এবার হেরেই গেল পিএসজি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬