সর্বোচ্চ বাজেট ঢাবির, সর্বনিম্ন সিমেবি, রাবি-জাবি-চবির বরাদ্দ কত, শীর্ষ তালিকায় আর কারা?

১৪ জুন ২০২৬, ০৭:৫৩ PM , আপডেট: ১৬ জুন ২০২৬, ০৫:২০ PM
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লোগো

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লোগো © সংগৃহীত ও সম্পাদিত

দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ২০২৬-২৭ অর্থবছরের ব্যয় নির্বাহের জন্য ১২ হাজার ৩০০ কোটি ৪ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। গত বৃহস্পতিবার (১১ জুন) ইউজিসিতে অনুষ্ঠিত ১৮৭তম পূর্ণ কমিশন সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত বাজেটের মধ্যে ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকা এবং ইউজিসির জন্য ২৯৮ কোটি ৫৮ লাখ টাকা।

এরমধ্যে ২০২৬-২৭ অর্থবছরে সর্বোচ্চ রাজস্ব বাজেট বরাদ্দ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বরাদ্দের পরিমাণ ৯৪৯ কোটি ৩৬ লাখ টাকা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ৫৪৩ কোটি ৫৮ লাখ টাকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৫০৩ কোটি ৪৭ লাখ টাকা। সবচেয়ে কম বরাদ্দ পেয়েছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সিমেবি), যার পরিমাণ ৬৩ লাখ টাকা।

এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় বাজেট পেয়েছে ৪৮১ কোটি ৪৭ লাখ টাকা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ৩৫২ কোটি ১২ লাখ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ২৮০ কোটি ৪৭ লাখ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ২৭৩ কোটি ৩২ লাখ টাকা।

বাকি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে, ইসলামী বিশ্ববিদ্যালয় ১৮৮ কোটি ৪০ লাখ টাকা, খুলনা বিশ্ববিদ্যালয় ১৮২ কোটি ৯২ লাখ টাকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৮৬ কোটি ৬০ লাখ টাকা, বরিশাল বিশ্ববিদ্যালয় ৬২ কোটি ৮৭ লাখ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ৭৯ কোটি ৭২ লাখ টাকা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ৭৫ কোটি ২০ লাখ টাকা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ৮২ কোটি ৮১ লাখ টাকা, নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ১৪ কোটি ৭৪ লাখ টাকা, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ১১ কোটি ৩ লাখ টাকা, নওগাঁ বিশ্ববিদ্যালয় ৯ কোটি ৭৬ লাখ টাকা, মেহেরপুর বিশ্ববিদ্যালয় ৮ কোটি ৬১ লাখ টাকা, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ৯ কোটি ১২ লাখ টাকা, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ২১ কোটি ১৬ লাখ টাকা,  বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ১৪৯ কোটি ৩৩ লাখ টাকা।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ৬৮ কোটি ৩৬ লাখ টাকা, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ৫৪ কোটি ৫৪ লাখ টাকা, বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় ৪৮ কোটি ৫২ লাখ টাকা, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ৫১ কোটি ৯৫ লাখ টাকা।

ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ ১৯ কোটি ৮৮ লাখ, অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ৪৮ কোটি ২০ লাখ টাকা।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৮৬ কোটি ৬৬ লাখ টাকা, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৩৩ কোটি ৪১ লাখ টাকা, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১১৫ কোটি ৭২ লাখ টাকা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১২১ কোটি ২৯ লাখ টাকা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১১৮ কোটি ৩৪ লাখ টাকা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৯৮ কোটি ৭৮ লাখ টাকা, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৬৮ কোটি ৫৪ লাখ টাকা, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৭৮ কোটি ৭৩ লাখ টাকা, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৮ কোটি ৪৫ লাখ টাকা।

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২১ কোটি ৯০ লাখ টাকা, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৮ কোটি ৭৩ লাখ টাকা, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৯ কোটি ৬৭ লাখ টাকা, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৬ কোটি ৫০ লাখ টাকা, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৭ কোটি ১৮ লাখ টাকা।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১১০ কোটি ৪০ লাখ টাকা, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৯৬ কোটি ৩২ লাখ টাকা, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১২৭ কোটি ৪৫ লাখ টাকা, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৯৭ কোটি ৫ লাখ টাকা।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ১০২ কোটি ৮২ লাখ টাকা, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ১৪২ কোটি ৮৯ লাখ টাকা, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ৩০ কোটি ৭৫ লাখ টাকা, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ১৭ কোটি ৫০ লাখ টাকা, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ১৫ কোটি ৩১ লাখ টাকা, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ৮৯ কোটি ৮২ লাখ টাকা।

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ১৭৯ কোটি ২৫ লাখ টাকা, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ১৩ কোটি ৭ লাখ টাকা, খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় ৮ কোটি ১৭ লাখ টাকা, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় ১৩ কোটি ৩৪ লাখ টাকা এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ২৪ কোটি ৯০ লাখ টাকা রাজস্ব বরাদ্দ পেয়েছে।

ডেটা প্রাইভেসি নিয়ে রবির প্রতিযোগিতা, পুরস্কার পেল সেরা ১০ …
  • ০৫ নভেম্বর ২০২৬
প্রতিষ্ঠাবার্ষিকীতে গণসংহতি আন্দোলনের দুই মাসব্যাপী কর্মসূচ…
  • ০৫ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় সরকার: মাহ…
  • ০৫ নভেম্বর ২০২৬
নিষেধাজ্ঞা অমান্য করে ললিপপ খাওয়ার অপরাধে মাদ্রাসা ছাত্রীকে…
  • ০৫ নভেম্বর ২০২৬
যে ১০ মুহূর্তে কিংবদন্তি হয়ে উঠেছেন রোনালদো
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাবি-বুয়েট-মেডিকেল: চার টপারের সফলতার গল্প
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950