শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে: ইউজিসি চেয়ারম্যান

১০ জুন ২০২৬, ০৬:৫৬ PM
উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভায় ইউজিসি চেয়ারম্যান

উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভায় ইউজিসি চেয়ারম্যান © সংগৃহীত

শিক্ষার্থীদের শুধু চাকরির জন্য নয়, উদ্যোক্তা হিসেবেও গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) চেয়ারম্যান ড. মামুন আহমেদ। 

আজ বুধবার (১০ জুন) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। ইউজিসির বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ আয়োজন বিষয়ে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ও প্রশাসনিক সংকটসমূহ চিহ্নিত করে সমাধানের পথ বের করতে অংশীজনদের নিয়ে একটি স্থায়ী সংলাপ প্ল্যাটফর্ম গড়ে তোলার উদ্যোগের কথা জানান তিনি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দক্ষতা উন্নয়নে ধারাবাহিক প্রশিক্ষণ কর্মসূচি চালুর পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি।

তিনি বলেন, উচ্চশিক্ষা খাতে বিদ্যমান নানা চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বাড়ানো প্রয়োজন। এ লক্ষ্যেই একটি অভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করা হবে, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসক ও সংশ্লিষ্ট অংশীজনেরা বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নিয়মিত আলোচনা করতে পারবেন।

তিনি আরও বলেন, শিক্ষকদের মধ্যে পেশাদার সম্পর্ক গড়ে তোলা এবং বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনায় এ প্ল্যাটফর্ম ভূমিকা রাখবে। আন্তঃবিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতেও এটি সহায়ক হবে।

ইউজিসি চেয়ারম্যান জানান, সরকারের উচ্চশিক্ষাবিষয়ক অঙ্গীকার এবং ইউজিসির বিদ্যমান কৌশলগত উন্নয়ন পরিকল্পনার আলোকে নতুন কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে। সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এক কর্মশালায় উচ্চশিক্ষা খাতের রূপান্তর ও দীর্ঘমেয়াদি রোডম্যাপ তৈরির বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পাওয়া গেছে তিনি জানান।

সভায় বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকদের জন্য ব্যবস্থাপনা–বিষয়ক এবং নবীন শিক্ষকদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণ আয়োজনের বিষয়ে আলোচনা হয়। প্রশিক্ষণগুলো আবাসিক এবং হাইব্রিড পদ্ধতিতে পরিচালিত হবে। এ ছাড়া প্রশিক্ষণ গ্রহণ বাধ্যতামূলক করা, পদোন্নতির সঙ্গে প্রশিক্ষণ যুক্ত করা এবং দেশি-বিদেশি প্রশিক্ষক পুল গঠনের বিষয়েও সভায় আলোচনা হয়।

উপাচার্য পুনর্বহালের দাবিতে চুয়েটে শিক্ষক-কর্মকর্তা-কর্মচার…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে শিক্ষক নিয়োগ: দ্বিতীয় দফায় নিয়োগপত্র ইস্যু করল রা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনায় যা বললেন …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এক সিরিজেই একাধিক মাইলফলকের সামনে কোহলি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ব্রিটিশ বিরোধীদের বাদ দিতে শুরু হয় চাকরির ভেরিফিকেশন, প্রা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬