ইউজিসি চেয়ারম্যানের রুটিন দায়িত্বে অধ্যাপক তানজীমউদ্দিন খান

২৮ জুলাই ২০২৫, ১১:০১ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০৫:১২ PM
ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান

ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান © সম্পাদিত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের রুটিন দায়িত্ব পেয়েছেন সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান। কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজের চীনের হংকং সফরকালে এ দায়িত্ব পালন করবেন তিনি।

একটি অনুষ্ঠানে অংশ নিতে আজ সোমবার (২৮ জুলাই) দেশটিতে সফরে যাচ্ছেন ইউজিসি চেয়ারম্যান। কমিশনের সচিব ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ হংকংয়ে অনুষ্ঠিতব্য ‘18th Asi@connect Governors meeting’ শীর্ষক প্রোগ্রামে অংশগ্রহণের জন্য ২৮ জুলাই হতে ১ আগস্ট পর্যন্ত পাঁচ দিন (ট্রানজিট এবং ভ্রমণ সময় ব্যতীত) চীনের হংকং অবস্থান করবেন। 

আরও পড়ুন: ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশে বিলম্ব হতে পারে

চেয়ারম্যানের বিদেশে অবস্থানকালে কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান চেয়ারম্যান-এর রুটিন দায়িত্ব পালন করবেন। নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে তিনি রুটিন চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9