ট্যুরিস্ট ভিসায় ভারতে ৩০ দিনের বেশি থাকা যাবে না

০৯ নভেম্বর ২০২১, ০২:২১ PM
হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী

হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী © সংগৃহীত

ভারতে যেতে আগ্রহীদের জন্য ১৫ নভেম্বর থেকে চালু হচ্ছে ট্যুরিস্ট ভিসা। আজ মঙ্গলবার (৯ নভেম্বর) ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। তিনি ঢাকা থেকে সড়ক পথে আখাউড়া হয়ে নিজ দেশে গিয়েছেন। 

এ সময় হাইকমিশনার জানান, এখনো করোনা সংক্রমণের ভয় আছে সব জায়গায়। সেকারণে ধীরে ধীরে এটি করা হচ্ছে। তবে, শিগগিই সড়ক ও রেলপথে ট্যুরিস্ট ভিসায় ভ্রমণ চালু করা হবে।

তিনি আরও জানান, ভারতীয় হাইকমিশন ৪ মাসের জন্য ভিসা প্রদান করলেও ভ্রমণকারী ভারতে একটানা ১ মাস অবস্থান করতে পারবেন।

যাত্রাকালে সস্ত্রীক হাইকমিশনারকে তখন স্বাগত জানান আখাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার ও থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান ।

উল্লেখ্য, গত বছর করোনা সংক্রমণ শুরু হওয়ার পর ভারত সব ধরণের ভিসা প্রদান বন্ধ করে দিয়েছিল। এর পর গত অক্টোবরে ট্যুরিস্টদের জন্য ভ্রমণ উন্মুক্ত করার ঘোষণা দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

দুই দিনে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ২৮
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রেজিস্ট্রেশনের সময় বাড়াল নতুন কুঁড়ি স্পোর্টস
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাজবাড়ীতে পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে মারধর ঘটনায় গ্রেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজে ভর্তি আবেদনের নির্দেশনা প্রকাশ
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইবি জিয়া পরিষদের শুভেচ্ছা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রস্তাবিত চাঁদপুর বিশ্ববিদ্যালয় আইনের খসড়া প্রকাশ
  • ০১ সেপ্টেম্বর ২০২৬