বগুড়ার মহাস্থান জাদুঘরসহ চার প্রত্নস্থল বন্ধ ঘোষণা

০৩ এপ্রিল ২০২১, ০৯:৫৮ AM
মহাস্থানগড়

মহাস্থানগড় © ফাইল ছবি

করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় বগুড়ার মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘরসহ চারটি প্রত্নস্থল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। শুক্রবার (২ এপ্রিল) বিকেলে প্রত্নতত্ত্ব অধিদপ্তর (রাজশাহী এবং রংপুর বিভাগ) এর আঞ্চলিক পরিচালক ড. নাহিদা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

বন্ধ ঘোষণা করা প্রত্নস্থলগুলো হলো- বগুড়ার মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘর, গোবিন্দ ভিটা, জাহাজঘাটা ও সদরের গোকুলে অবস্থিত বেহুলার বাসরঘর খ্যাত গোকুল মেধ।

এর আগে বৃহস্পতিবার (১ এপ্রিল) জেলা প্রশাসক এক গণবিজ্ঞপ্তি জারি করেন। এতে পর্যটন কেন্দ্র, বিনোদনকেন্দ্র, সিনেমা হল, থিয়েটার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব প্রত্নস্থল বন্ধের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক জিয়াউল হক।

প্রত্নতত্ত্ব অধিদপ্তর (রাজশাহী এবং রংপুর বিভাগ) এর আঞ্চলিক পরিচালক ড. নাহিদা সুলতানা বলেন, দেশে করোনা সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় জেলা প্রশাসনের নির্দেশে প্রত্নস্থলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব প্রত্নস্থল বন্ধ থাকবে।

তিনি বলেন, করোনার কারণে গত বছরের ১৯ মার্চ থেকে এসব প্রত্নস্থল বন্ধ ছিল। পরে ১৫ সেপ্টেম্বর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব নাসিমা সুলতানার এক চিঠিতে স্বাস্থ্য বিধি মেনে পর্যটকদের জন্য এসব প্রত্নস্থল খুলে দেওয়া নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সিদ্ধান্তে ১৬ সেপ্টেম্বর বগুড়ার চারটি প্রত্নস্থল দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শেরপুর সরকারি কলেজে আলোচনা সভা ও প…
  • ০৫ আগস্ট ২০২৬
বাংলাদেশ সফরে মালয়েশিয়ার নেতৃত্বে ‘বাংলাদেশের জামাই’
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: বাকৃবি…
  • ০৫ আগস্ট ২০২৬
সেন্ট্রাল মেডিকেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ০৫ আগস্ট ২০২৬
জরাজীর্ণ টিনশেড ঘরে ঝুঁকি নিয়ে চলছে কোমলমতি শিক্ষার্থীদের প…
  • ০৫ আগস্ট ২০২৬
আওয়ামী লীগ ফেরাতে ‘চেষ্টারত শিক্ষকদের’ হুঁশিয়ারি দিল ঢাবি প…
  • ০৫ আগস্ট ২০২৬