কক্সবাজার সমুদ্র সৈকত বন্ধ ঘোষণা

০২ এপ্রিল ২০২১, ০৯:৪১ AM
কক্সবাজার সমুদ্রসৈকত

কক্সবাজার সমুদ্রসৈকত © ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় কক্সবাজার সমুদ্রসৈকতসহ জেলার সব বিনোদনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে কক্সবাজার জেলা প্রশাসন। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সকল প্রকার পর্যটনকেন্দ্র বন্ধ  থাকবে। বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসনের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্ত এদিন রাত থেকে কার্যকর করা হবে। তবে হোটেল-মোটেল ও রেস্তোরাঁ স্বাস্থ্যবিধি অনুসরণ করে খোলা থাকবে। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিন আল পারভেজ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ মধ্যরাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। একাধিক ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাবে। আজ থেকেই কক্সবাজার-সেন্টমার্টিন ও টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া যেকোনো ধরণের সভা-সমাবেশ গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে কক্সবাজার জেলা প্রশাসন।

কক্সবাজার হোটেল-মোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম শিকদার বলেন, এখন কক্সবাজারে অন্তত ৩০-৪০ হাজার পর্যটক রয়েছেন। তাঁরা কী করবেন বা তাঁদের প্রস্থানের বিষয় নিয়ে কাল জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসবেন তারা।

কক্সবাজারের সিভিল সার্জন মাহবুবুর রহমান বলেন, গত ফেব্রুয়ারি মাস পর্যন্ত ঝুঁকিতে থাকা কক্সবাজারের করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ছিল। তখন শনাক্তের হার ছিল দৈনিক তিন-চারজন। এখন লোকসমাগম বেড়ে যাওয়ায় সংক্রমণের হারও বেড়েছে। এখন দৈনিক ৩০-৪৫ জন শনাক্ত হচ্ছেন।

কক্সবাজার টুরিস্ট পুলিশের এসপি মো. জিললুর রহমান বলেন, আজ মধ্যরাত থেকে সৈকতে কাউকে নামতে দেওয়া হবে না। এ বিষয়ে পুলিশ তৎপর রয়েছে।

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
  • ০২ নভেম্বর ২০২৬
ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে জবি শিক্ষার্থীকে মারধর করে প…
  • ০২ নভেম্বর ২০২৬
ইলানের মাকে হারাতে চাই না!
  • ০২ নভেম্বর ২০২৬
নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন …
  • ০২ নভেম্বর ২০২৬
গাকৃবিতে শিল্প-সহযোগিতা ও ক্যারিয়ার গঠনে দিনব্যাপী সেমিনার
  • ০২ নভেম্বর ২০২৬
ইউআইইউর সহযোগিতায় জামালপুরে ‘রোবো ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950