নিয়মিত এক কাধেঁ ব্যাগ নিচ্ছেন, যে সমস্যা হতে পারে শরীরে

২৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বাড়ি থেকে অফিসের উদ্দেশ্যে বের হওয়ার সময় ব্যাগটি প্রতিদিন একই কাঁধে ঝোলানোর অভ্যাস অনেকেরই। অফিসের ল্যাপটপের ব্যাগ হোক কিংবা বাজারের ব্যাগ—অভ্যাসবশত শরীরের এক পাশেই বহন করেন অনেকে। শুরুতে তেমন সমস্যা না হলেও দীর্ঘদিন এভাবে ভার বহন করলে ঘাড়, কাঁধ ও পিঠের পেশিতে চাপ পড়তে পারে। বিশেষ করে ব্যাগ ভারী হলে বা দীর্ঘক্ষণ বহন করলে অস্বস্তির আশঙ্কা বাড়ে।

এক কাঁধে ব্যাগ নিলে শরীরে কী হয়?

একই কাঁধে নিয়মিত ব্যাগ বহন করলে শরীরের স্বাভাবিক ভঙ্গিতে পরিবর্তন আসতে পারে। ব্যাগের ভার সামলাতে শরীরকে ভারসাম্য বজায় রাখার জন্য একদিকে ঝুঁকতে হতে পারে কিংবা ব্যাগের পাশের কাঁধ কিছুটা উঁচু হয়ে যেতে পারে। এতে শরীরের দুই পাশের পেশিতে চাপের ভারসাম্য নষ্ট হতে পারে।

দীর্ঘক্ষণ এভাবে থাকলে ঘাড় ও কাঁধে ব্যথা, পিঠের ওপরের অংশে টান এবং পেশিতে ক্লান্তি দেখা দিতে পারে। নিয়মিত ভারী ব্যাগ বহন করলে অস্বস্তি বাড়তে পারে। বিশেষ করে যাঁরা দীর্ঘক্ষণ বসে কাজ করেন, শরীরের ভঙ্গি ঠিক রাখেন না কিংবা আগে থেকেই ঘাড় ও কাঁধের সমস্যায় ভুগছেন, তাঁদের সতর্ক থাকা প্রয়োজন।

যেভাবে বদলাবেন ব্যাগ বহনের অভ্যাস

১. ব্যাগের ওজন কমান: প্রতিদিন ব্যাগে কী কী জিনিস রাখছেন, তা দেখে নিন। অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে ব্যাগ যতটা সম্ভব হালকা রাখুন।

২. দুই কাঁধে ব্যাগ বহন করুন: পিঠে নেওয়ার ব্যাগ হলে দুই কাঁধে স্ট্র্যাপ ব্যবহার করুন। এক কাঁধে ঝুলিয়ে রাখলে শরীরের একদিকে বেশি চাপ পড়তে পারে।

৩. ব্যাগ শরীরের কাছাকাছি রাখুন: ব্যাকপ্যাকের স্ট্র্যাপ এমনভাবে ঠিক করুন, যাতে ব্যাগটি পিঠের কাছাকাছি থাকে। খুব নিচে ঝুলে থাকলে ভার সামলাতে শরীরের ভঙ্গি বদলাতে হতে পারে।

৪. প্রয়োজনে কাঁধ বদলান: হ্যান্ডব্যাগ বা এক কাঁধে ঝোলানো ব্যাগ ব্যবহার করলে মাঝে মাঝে কাঁধ বদলে নিন। দীর্ঘক্ষণ একই পাশে ভার বহন করা এড়িয়ে চলুন।

৫. নিয়মিত শরীরচর্চা করুন: ঘাড়, কাঁধ, পিঠ ও শরীরের মধ্যভাগের পেশি শক্তিশালী রাখতে নিয়মিত শরীরচর্চা উপকারী হতে পারে। তবে আগে থেকেই ব্যথা থাকলে নিজের ইচ্ছেমতো কঠিন ব্যায়াম শুরু না করে চিকিৎসক বা ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিন।

প্রতিদিনের ছোট অভ্যাসেও শরীরের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে। তাই ব্যাগের ওজন নিয়ন্ত্রণে রাখা, সঠিকভাবে বহন করা এবং শরীরের ভঙ্গির দিকে খেয়াল রাখাই অস্বস্তি কমানোর গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক উচ্চশিক্ষায় ড্যাফোডিলের নতুন পদক্ষেপ, ১৩০টির বে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্দোলনের জন্য ‘লাশ’ চান শেখ হাসিনা, দাবি বিএনপির
  • ২১ নভেম্বর ২০২৬