হোটেলে গোপন ক্যামেরা? শনাক্ত করবেন যেভাবে

২২ জুলাই ২০২৬, ০৮:১৪ AM , আপডেট: ২২ জুলাই ২০২৬, ০৮:১৫ AM
হোটেলে গোপন ক্যামেরা

হোটেলে গোপন ক্যামেরা © টিডিসি সম্পাদিত

ভ্রমণে গিয়ে কিংবা গ্রাম থেকে শহরে এসে হোটেল বা স্বল্পমেয়াদি ভাড়া করা বাসস্থানে থাকার ক্ষেত্রে ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগ দিন দিন বাড়ছে। সম্প্রতি একজন সংসদ সদস্যের ব্যক্তিগত মুহূর্তের গোপন ভিডিও সামনে আসায় বিষয় টা নিয়ে সচেতনতা বেড়েছে। হোটেলে প্রবেশের পর ভ্রমণকারীর সাধারণ পর্যবেক্ষণ খুঁজে বের করতে পারে গোপন ক্যামেরা। আবার প্রযুক্তির মাধ্যমেও এ ধরনের ক্যামেরা শনাক্ত করা সম্ভব।

ভ্রমণ আনন্দদায়ক হলেও অসতর্কতা একজন ভ্রমণকারীর জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। হোটেলে গিয়ে সামান্য কয়েক মিনিট সময় বের করে ঘরটি পরীক্ষা করে নেওয়া সবচেয়ে উত্তম। সামান্য সতর্কতা এবং কিছু সহজ কৌশল জানা থাকলে ভ্রমণকারী নিজেই রুমের নিরাপত্তা যাচাই করে নিতে পারেন।

কিছু সহজ কৌশল

ঘরে ঢুকে চোখ দিয়ে পর্যবেক্ষণ
রুমে ঢোকার পর প্রথম কাজ হলো ঘরটি ভালো করে পর্যবেক্ষণ করা। সন্দেহজনক বস্তু পর্যবেক্ষণ যেমন স্মোক ডিটেক্টর, এয়ার কন্ডিশনার, দেয়ালঘড়ি, পাওয়ার সকেট, টিস্যু বক্স, ফ্যান এবং ল্যাম্পের মতো বস্তুগুলো ভালোভাবে লক্ষ্য করা।

রুমে কোনো বস্তুতে অস্বাভাবিক ছোট ছিদ্র, অপ্রয়োজনীয় প্লাগ বা ঝুলন্ত তার দেখতে পেলে তা নিয়ে সতর্ক হওয়া জরুরি।কেননা সেখানে গোপন ক্যামেরা থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি।

এছাড়া বাথরুম বা ড্রেসিং টেবিলের আয়নাটি ‘টু-ওয়ে মিরর’ কি না তা পরীক্ষা করুন। আয়নায় আপনার আঙুল স্পর্শ করুন। যদি আঙুল এবং তার প্রতিফলনের মাঝে সামান্য ফাঁকা জায়গা থাকে, তবে আয়নাটি সাধারণ। কিন্তু যদি আঙুল এবং প্রতিফলন সরাসরি স্পর্শ করে থাকে, তবে এটি গোপন ক্যামেরা ঢাকা টু-ওয়ে মিরর হতে পারে।

লাইট বন্ধ করে লেন্সের প্রতিফলন খোঁজা
ক্যামেরার লেন্সে গ্লাস থাকে, যা আলো প্রতিফলিত করে। এই কৌশলটি কাজে লাগিয়ে সহজেই ক্যামেরা শনাক্ত করা যায়। প্রথমেই ঘরের সব লাইট বন্ধ করে দিয়ে জানালার পর্দা টেনে ঘরটি একদম অন্ধকার করে ফেলুন। এরপর আপনার মোবাইলের টর্চলাইট বা কোনো ছোট ফ্ল্যাশলাইট নিয়ে ঘরের কোণায় কোণায় এবং সন্দেহজনক বস্তুর দিকে ফেলুন।

কোনো নির্দিষ্ট স্থান বা ছোট ছিদ্র থেকে যদি অদ্ভুত নীল, লাল বা চকচকে আলো প্রতিফলিত হয়, তবে বুঝতে হবে সেখানে ক্যামেরা লেন্স থাকতে পারে।

স্মার্টফোনের ইনফ্রারেড ক্যামেরা ব্যবহার
অনেক হিডেন ক্যামেরায় রাতে বা অন্ধকারে স্পষ্ট ছবি তোলার জন্য 'নাইট ভিশন' বা ইনফ্রারেড (IR) লাইট থাকে, যা খালি চোখে দেখা যায় না। ঘরের আলো পুরোপুরি বন্ধ করে দিন। আপনার স্মার্টফোনের ফ্রন্ট বা ব্যাক ক্যামেরা চালু করুন (যেহেতু ব্যাক ক্যামেরায় অনেক সময় IR ফিল্টার থাকে, তাই ফ্রন্ট ক্যামেরা বেশি কার্যকর হতে পারে)। ক্যামেরা দিয়ে ঘরের চারপাশে স্ক্যান করুন। যদি স্ক্রিনে বেগুনি বা লালচে বিন্দুর মতো আলো জ্বলতে দেখা যায়, তবে সেখানে ইনফ্রারেড ক্যামেরা রয়েছে।

অ্যাপস ব্যবহার করে সন্দেহজনক ক্যামেরা শনাক্ত

এ কাজের জন্য জনপ্রিয় একটি অ্যাপ হলো Fing। এটি একই ওয়াইফাই নেটওয়ার্কে সংযুক্ত ডিভাইসগুলো শনাক্ত করতে পারে। হোটেল বা Airbnb-এর ওয়াইফাইয়ে যুক্ত হয়ে অ্যাপটি দিয়ে নেটওয়ার্ক স্ক্যান করলে সংযুক্ত ডিভাইসের তালিকা, ব্র্যান্ড ও মডেল দেখা যায়। সেখানে আইপি ক্যামেরা বা নজরদারি ডিভাইস থাকলে অনেক ক্ষেত্রে তা শনাক্ত করা সম্ভব।

তবে মনে রাখতে হবে, সব গোপন ক্যামেরা এই পদ্ধতিতে ধরা পড়ে না। বিশেষ করে হোটেলের অনেক নেটওয়ার্কে ক্লায়েন্ট আইসোলেশন প্রযুক্তি ব্যবহৃত হয়, ফলে একই নেটওয়ার্কে থাকা অন্য ডিভাইস দেখা যায় না। এছাড়া যে ক্যামেরা ওই নেটওয়ার্কে যুক্ত নয়, সেটিও Fing শনাক্ত করতে পারবে না।

সন্দেহজনক ডিভাইসের নাম খেয়াল করুন
স্ক্যানে পাওয়া তালিকায় অচেনা বা ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠানের নাম দেখা গেলে সতর্ক হওয়া উচিত। অনেক সময় ডিভাইসের নাম সাধারণ হলেও প্রস্তুতকারকের তথ্য দেখে সেটি আইপি ক্যামেরা কি না বোঝা যায়।

আয়না পরীক্ষা করুন
যদি কোনো আয়না নিয়ে সন্দেহ হয়, তাহলে "নখ পরীক্ষা" করতে পারেন। আয়নায় নখ স্পর্শ করলে নখ ও প্রতিফলনের মাঝে সামান্য ফাঁক থাকলে সেটি সাধারণ আয়না হওয়ার সম্ভাবনা বেশি। তবে এই পদ্ধতি শতভাগ নির্ভরযোগ্য নয়। সন্দেহ হলে কর্তৃপক্ষকে জানান।

অস্বাভাবিক ওয়াইফাই নেটওয়ার্ক দেখুন
কিছু গোপন ক্যামেরা আলাদা ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি করে। ফোনের ওয়াইফাই তালিকায় Camera-001, DIRECT-xx কিংবা অস্বাভাবিক নামের নেটওয়ার্ক দেখা গেলে সতর্ক থাকুন।

অস্বাভাবিক শব্দ শুনুন
কিছু প্যান-টিল্ট ক্যামেরা চালু অবস্থায় খুব হালকা ভনভন বা ক্লিক ধরনের শব্দ করতে পারে। রুম নিস্তব্ধ করে সকেট, তাক বা ছাদের ফিটিংয়ের কাছে কান পেতে শুনতে পারেন।

হোটেলে বাড়তি সতর্কতা জরুরি
হোটেলের নেটওয়ার্কে অনেক সময় অন্যান্য ডিভাইস দেখা যায় না। তাই সেখানে চোখে দেখা পর্যবেক্ষণ, ইনফ্রারেড পরীক্ষা ও ফ্ল্যাশলাইট ব্যবহার তুলনামূলক বেশি কার্যকর। বিশেষ করে বিছানা ও বাথরুমের দিকে নজর রাখা স্মোক ডিটেক্টর, ঘড়ি, চার্জার, সাজসজ্জার সামগ্রী বা ভেন্টগুলো ভালোভাবে পরীক্ষা করুন।

সন্দেহজনক কিছু পেলে কী করবেন?
কোনো ডিভাইস সন্দেহজনক মনে হলে সেটি নিজে খুলে ফেলার চেষ্টা না করে প্রথমে ছবি বা ভিডিও করে রাখুন। এরপর হোটেল কর্তৃপক্ষকে অবহিত করুন। প্রয়োজন হলে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করুন এবং প্রয়োজনে অন্য কক্ষে স্থানান্তরের অনুরোধ জানান।

নুডলসের প্যাকেট হাতে নেওয়ার আগে খেয়াল রাখুন এসব বিষয়
  • ২২ জুলাই ২০২৬
মামদানির হাতে নেতানিয়াহুকে গ্রেফতারের এখতিয়ার নেই
  • ২২ জুলাই ২০২৬
ময়মনসিংহে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • ২২ জুলাই ২০২৬
হামে মৃত্যু ৮০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় মারা গেছে ছয়জন
  • ২২ জুলাই ২০২৬
অন্তর্বর্তী সরকারের এক উদ্যোগে মামলা দায়ের কমেছে ৬২ শতাংশ
  • ২২ জুলাই ২০২৬
চট্টগ্রাম-কক্সবাজারে বন্যাকবলিত ১ হাজার পরিবারকে আইওএমের জর…
  • ২২ জুলাই ২০২৬