টেলিটকের ৩৬ জুলাই অফারে স্বল্পমূল্যে ইন্টারনেট-টকটাইম ও সিম কেনার সুযোগ শেষ আজ

১১ আগস্ট ২০২৬, ১০:৩৫ AM
৩৬ জুলাই উপলক্ষে ইন্টারনেট, টকটাইম ও সিমের বিশেষ অফার দিয়েছে টেলিটক

৩৬ জুলাই উপলক্ষে ইন্টারনেট, টকটাইম ও সিমের বিশেষ অফার দিয়েছে টেলিটক © ফাইল ছবি

৩৬ জুলাই উপলক্ষে ইন্টারনেট, টকটাইম ও সিমের বিশেষ অফার দিয়েছে টেলিটক। মাত্র ৩৬ টাকায় থাকছে সিম কেনারও সুযোগ। ৭ দিনের জন্য দেওয়া এ অফার আজ মঙ্গলবার (১১ আগস্ট) শেষ হচ্ছে। গত বুধবার (৫ আগস্ট) টেলিটকের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ ঘোষণা দেওয়া হয়েছিল।

পোস্টে বলা হয়েছে, ৩৬ জুলাই উপলক্ষে টেলিটক নিয়ে এলো দুর্দান্ত অফার! মাত্র ৩৬ টাকায় পাচ্ছেন— ৩৬ মিনিট টকটাইম ও ৩.৬ জিবি ইন্টারনেট। এর মেয়াদ থাকবে ৭ দিন। অফারটি পেতে রিচার্জ করুন ৩৬ টাকা অথবা ডায়াল করুন *১১১*৫#।

অন্য খবর: নতুন নিয়মে এসএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু আজ

সব প্যাকেজের গ্রাহকরা এ অফারটি উপভোগ করতে পারবেন। এছাড়াও, মাত্র ৩৬ টাকায় থাকছে জেন-জি সিম। জেন-জি সিম অফার শুধু মাত্র কাস্টমার কেয়ার এবং পয়েন্টে পাওয়া যাবে। সিম ক্যাম্পেইন এর অফারটি উপভোগ করা যাবে ৭ দিন পর্যন্ত। আজই এ অফারের শেষ দিন।

বরিশালে আইসিটি ট্যালেন্ট হান্টে চ্যাম্পিয়ন কুয়েট, রানারআপ ব…
  • ১০ অক্টোবর ২০২৬
কে বলেছে তোমাকে পুরো গায়ে বোরকা পরতে, হাতে-পায়ে মোজা ব্যবহা…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় আইইউবিএটির ১২ গবেষক
  • ১০ অক্টোবর ২০২৬
পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
  • ১০ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান…
  • ১০ অক্টোবর ২০২৬
কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞ…
  • ১০ অক্টোবর ২০২৬