শিক্ষকরা বদলি আবেদনের পাসওয়ার্ড পাবেন কবে, জানাল টেলিটক

০২ আগস্ট ২০২৬, ০৫:২৭ PM
টেলিটক

টেলিটক © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা বদলি আবেদনের জন্য নতুন করে পাসওয়ার্ড পাবেন। আগামী সপ্তাহের মধ্যে এ পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করছে টেলিটক বাংলাদেশ লিমিটেড।

রবিবার (০২ আগস্ট) শিক্ষকদের বদলি সফটওয়্যারের দায়িত্বে থাকা টেলিটকের এ কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন। তবে ওই কর্মকর্তা নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি।

শিক্ষকদের বদলিতে বাধা কোথায় এমন প্রশ্নের জবাবে টেলিটকের কর্মকর্তা বলেন, ‘ভেলিডেশন কার্যক্রম পুরোপুরি শেষ হয়নি। এই ধাপ শেষ না করে আমরা পরবর্তী ধাপে যেতে পারছি না। এজন্য মূলত পাসওয়ার্ড পাঠানো সম্ভব হয়নি। তবে আগামী সপ্তাহে শিক্ষকদের পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’

তিন এলাকার বাইরে বদলি আবেদন করতে পারবেন না শিক্ষকরা
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষকরা তিনটি এলাকার বাইরে বদলির জন্য আবেদন করতে পারবেন না। নির্ধারিত এলাকার বাইরে আবেদন করতে গেলে ‘আবেদন যোগ্য নন’ বলে নোটিফিকেশন দেখাবে সফটওয়্যার।

মাউশি সূত্র জানিয়েছে, শিক্ষকদের বদলি নীতিমালা অনুযায়ী নিজ জেলা, স্বামী বা স্ত্রীর নিজ জেলা এবং স্বামী-স্ত্রীর কর্মস্থলের বাইরে অন্য কোথাও বদলি আবেদন করা যাবে না। এই এলাকাগুলোর বাইরে আবেদন নেবে না সফটওয়্যার। সফটওয়্যারটি সেভাবেই প্রস্তুত করা হয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘নিজ জেলা, স্পাউজের  নিজ জেলা এবং স্পাউজের কর্মস্থলের বাইরে আবেদনের সুযোগ নেই। কেউ চাইলেও আবেদন করতে পারবেন না।’

পদোন্নতিতে চার বছরের শর্ত, তিন মাসেই বোর্ডে বেরোবির কর্মকর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ ৫ ছাত্রীর ২ জনই মারা গেছেন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নিরাপদ পারাপারে ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামল…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে টানা ৪র্থ বারের মতো দ্বিতীয় স্থানে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পরিবেশবান্ধব উচ্চশিক্ষায় বিশ্বমঞ্চে বাংলাদেশের ৯ বিশ্ববিদ্য…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬