নতুন নিয়মে এসএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু আজ

১১ আগস্ট ২০২৬, ০৮:৩৩ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৬, ০২:৩০ PM
আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এসএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন

আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এসএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন © ফাইল ছবি

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর আজ মঙ্গলবার (১১ আগস্ট) থেকে শুরু হচ্ছে পুনঃনিরীক্ষার আবেদন। এ জন্য এক সপ্তাহ সময় পাবেন শিক্ষার্থীরা। তবে এবার পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদন পদ্ধতিতে বড় পরিবর্তন আনা হয়েছে। ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীদের জন্য প্রতিবারের মতো এবারও এ সুযোগ দেওয়া হচ্ছে।

সোমবার (১০ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবেন। তবে এ বছর পরিবর্তন এসেছে আবেদন পদ্ধতিতে। 

আগে টেলিটক সিম ব্যবহার করে এসএমএসের মাধ্যমে খাতা চ্যালেঞ্জের আবেদন করতে হতো। ফিরতি এসএমএসে আবেদন বাবদ কত টাকা লাগবে, তা জানিয়ে একটি পিন নম্বর দেওয়া হতো। পিন নম্বর দিয়ে ইয়েস লিখে এসএমএস দিলে নম্বর থেকে টাকা কেটে নিত।

নতুন নিয়মে এসএমএসর বদলে ওয়েবসাইটে প্রবেশ করে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে হবে। এজন্য ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত স্থানে রোল, রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হবে এবং বোর্ড ড্রপ ডাউন থেকে বোর্ড নির্বাচন করতে হবে। অতঃপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর মোবাইল নম্বর দিতে হবে। 

পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে এই নম্বরে এসএমএস পাঠানো হবে। পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয় ভিত্তিক ফলাফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ে ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য বিষয়সমূহ নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে। প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি প্রযোজ্য হবে। দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয়পত্রের আবেদন করতে হবে।

আরও খবর: এসএসসিতে আরও কমল পাসের হার, নেপথ্যে ৫ কারণ

পরবর্তী স্ক্রিনে প্রদেয় ফি-এর পরিমাণ দেখা যাবে। বিকাশ, নগদ, সোনালী সেবা-এর মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত ধাপসমূহ উপরেউল্লেখিত পোর্টালের ‘হেল্প’ বাটনে ক্লিক করে দেখে নেওয়া যাবে। ফি পরিশোধ করে আবেদনের পোর্টালে এসে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে।

ফি প্রদান করে একবার আবেদন জমা দেওয়ার পরে আরও বিষয় যুক্ত করতে চাইলে একইভাবে তা করা যাবে। তবে এক্ষেত্রে নতুনভাবে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না। এছাড়া ফি পরিশোধের আগেই যদি আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলো (যেগুলোর জন্য এখনও ফি প্রদান করা হয়নি) প্রত্যাহার করা যাবে এবং নতুন করে বিষয় নির্বাচন করা যাবে।

একবার ফি জমা দিলে আবেদনকৃত বিষয়গুলো আর বাতিল করা যাবে না এবং কোন অবস্থাতেই ফি ফেরত দেয়া হবে না। ম্যানুয়াল কোন আবেদন গ্রহণ করা হবে না হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

৩ থেকে ২০ তম গ্রেডে ৪২ পদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিয়োগ 
  • ০৬ নভেম্বর ২০২৬
জাবিপ্রবিতে বিজ্ঞপ্তি ছাড়াই ৫ জনের নিয়োগ
  • ০৬ নভেম্বর ২০২৬
নিহত সৈনিক তিতাসকে নিজ বাড়িতে নেওয়া হচ্ছে
  • ০৬ নভেম্বর ২০২৬
‘আমার স্বামী খুব ভালো মানুষ, এখনও তার সঙ্গে যোগাযোগ হয়’—রনি…
  • ০৬ নভেম্বর ২০২৬
ঝিনাইদহে হোটেল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
  • ০৬ নভেম্বর ২০২৬
৫ বেসরকারি কলেজ জাতীয়করণের উদ্যোগ
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950