স্কুলটি থেকে পাস করেছেন মাত্র ১ জন শিক্ষার্থী

রেসিডেনশিয়াল মডেল স্কুল

রেসিডেনশিয়াল মডেল স্কুল © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে এবারের এসএসসি পরীক্ষায় একটি বিদ্যালয়ের মাত্র একজন শিক্ষার্থী পাস করেছে। উপজেলার রেসিডেনশিয়াল মডেল স্কুলের সাত পরীক্ষার্থীর মধ্যে ছয়জনই ফেল করেছে। এতে বিদ্যালয়টির পাসের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ২৯ শতাংশ।

বিদ্যালয়টির EIIN নম্বর ১৩৩৯৪৯। ফলাফল অনুযায়ী, এ বছর বিদ্যালয়টি থেকে সাতজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে একজন উত্তীর্ণ এবং ছয়জন অকৃতকার্য হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মিরসরাইয়ে এ বছর ৫০টি উচ্চবিদ্যালয় থেকে ৪ হাজার ৯৫২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৩ হাজার ৩৩ জন, ফেল করেছে ১ হাজার ৯১৯ জন। উপজেলার গড় পাসের হার ৬১ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২২৭ জন।

রেসিডেনশিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক অরুন চন্দ্র নাথ বলেন, বিদ্যালয়ের ফলাফল খারাপ হওয়ার পেছনে শিক্ষার পরিবেশসহ বিভিন্ন বিষয় দায়ী। শিক্ষার্থীদের বইয়ের সঙ্গে সম্পর্ক কম এবং অনেক ক্ষেত্রে তারা অভিভাবকদের কথাও শোনে না। সাত শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয়ে তার আপত্তি ছিল। তিনি চেয়েছিলেন তাদের আরও এক বছর রেখে প্রস্তুত করা হোক। তবে অভিভাবকদের চাপে তা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, সামাজিক অবক্ষয় ও বর্তমান শিক্ষা ব্যবস্থার কারণে শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়ে আগের মতো শাসন করাও সম্ভব হচ্ছে না। বিদ্যালয়ের ইতিহাসে এমন ফলাফল আগে কখনো হয়নি। এবার কোন কোন বিষয়ে শিক্ষার্থীদের দুর্বলতা ছিল, নিয়মিত ক্লাস ও অভ্যন্তরীণ মূল্যায়ন কেমন হয়েছে এবং পরীক্ষার প্রস্তুতিতে কোথায় ঘাটতি ছিল—এসব বিশ্লেষণ করে আগামী বছর ফলাফল উন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন বলেন, কোনো প্রতিষ্ঠানের ফলাফল খারাপ হওয়ার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ও উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি দুর্বল বিষয়গুলো চিহ্নিত করে অতিরিক্ত ক্লাস, নিয়মিত মূল্যায়ন এবং শিক্ষক-অভিভাবকের সমন্বয়ের ওপর গুরুত্ব দিতে হবে। ফলাফল বিশ্লেষণ করে ঘাটতিগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মানবিক-ব্যবসায়ে কেউ পাস করেনি, ক্ষোভে শিক্ষকদের তালাবদ্ধ কর…
  • ১১ আগস্ট ২০২৬
স্কুলটি থেকে পাস করেছেন মাত্র ১ জন শিক্ষার্থী
  • ১১ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটি নিয়ে মন্ত্রণালয়ের রেজুলেশন বাতিলের দাবিতে শ…
  • ১০ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে পরীক্ষা দেওয়া ঋতুর এসএসসিতে জিপিএ-৫, উচ্চ শি…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে আরও কমল পাসের হার, নেপথ্যে ৫ কারণ
  • ১০ আগস্ট ২০২৬
কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা
  • ১০ আগস্ট ২০২৬