বদলি প্রত্যাশী শিক্ষকদের পক্ষ থেকে টেলিটকের প্রতি খোলা চিঠি

০২ আগস্ট ২০২৬, ০৭:৪১ PM
টেলিটক

টেলিটক © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে টেলিটক বাংলাদেশ লিমিটেডের কাছে খোলা চিঠি পাঠানো হয়েছে। খোলা চিঠিতে দ্রুত সময়ের মধ্যে শিক্ষকদের পাসওয়ার্ড ও আইডি দেওয়ার অনুরোধ করা হয়েছে।

রবিবার (০২ আগস্ট) সর্বজনীন বদলি প্রত্যাশী এমপিও ভুক্ত শিক্ষক ফোরামের সভাপতি মো. রবিউল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. তোফায়েল সরকারের পক্ষ থেকে চিঠিটি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বদলি প্রত্যাশী শিক্ষকরা নিজ এলাকা থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করছেন। বহু দূরে চাকরি করায় তারা অমানবিক জীবন যাপন করছেন। বদলির জন্য বেশ কয়েক বছর ধরে আন্দোলন সংগ্রাম করার ফলে শিক্ষা মন্ত্রণালয় সফটওয়্যার ভিত্তিক বদলির ব্যবস্থা করতে যাচ্ছে। সেই সফটওয়্যারের ব্যবস্থাপনায় টেলিটক বাংলাদেশ লিমিটেড যুক্ত রয়েছে। সফটওয়্যার সম্পূর্ণ প্রস্তুত হয়েছে। সফটওয়্যারে শিক্ষকদের তথ্য ইনপুটও সম্পন্ন হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো মাউশি বদলির সকল প্রস্তুতি সম্পন্ন করলেও টেলিটকের পক্ষ থেকে এখনও আমাদের আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হচ্ছে না। আইডি এবং পাসওয়ার্ড পেলেই আমাদের বদলির কার্যক্রম শুরু হবে। অতি দ্রুত সময়ের মধ্যে টেলিটকের পক্ষ থেকে আমরা আইডি এবং পাসওয়ার্ড পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ 

চিঠিতে বিষয়টি পর্যালোচনা করে দ্রুত সময়ের মধ্যে শিক্ষকদের বদলি আবেদনের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে বদলি ব্যবস্থা সচল করার দাবি জানানো হয়। 

মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬
প্রবলেম সলভিং থেকে গবেষণা, এরপর জাপানে মেক্সট স্কলারশিপ পেল…
  • ২৫ আগস্ট ২০২৬
টঙ্গী সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ ও বৃক্ষরোপণ
  • ২৫ আগস্ট ২০২৬