শিক্ষকদের বদলি শুরু করতে টেলিটক চেয়ারম্যানের কাছে পাসওয়ার্ড চেয়ে আবেদন

০৬ আগস্ট ২০২৬, ০৮:১৫ PM
টেলিটক

টেলিটক © ফাইল ছবি

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি কার্যক্রম দ্রুত চালুর লক্ষ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেডের কাছে আইডি ও পাসওয়ার্ড প্রদানের দাবি জানিয়েছে সর্বজনীন বদলি প্রত্যাশী এমপিওভুক্ত শিক্ষক ফোরাম।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সংগঠনের সভাপতি মো. রবিউল ইসলাম, উপদেষ্টা মো. শামীম আহমেদ, সাধারণ সম্পাদক মো. তোফায়েল সরকার, আইসিটি সম্পাদক শিশির কুমার নন্দী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান বাহার এবং সহ-আইসিটি সম্পাদক সুজিত চন্দ্র খাঁর পক্ষ থেকে এ আবেদন জমা দেওয়া হয়।

টেলিটক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান বরাবর পাঠানো আবেদনে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলের হাজারো এমপিওভুক্ত শিক্ষক নিজ নিজ স্থায়ী বাসস্থান থেকে শত শত কিলোমিটার দূরে কর্মরত থাকায় দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। এই পরিস্থিতি নিরসনে শিক্ষকরা দীর্ঘদিন ধরে বদলি ব্যবস্থার দাবিতে আন্দোলন ও বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সফটওয়্যারভিত্তিক বদলি ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে টেলিটক বাংলাদেশ লিমিটেড। সংশ্লিষ্ট সফটওয়্যার প্রস্তুত হওয়ার পাশাপাশি শিক্ষকদের তথ্যও ইতোমধ্যে ইনপুট সম্পন্ন হয়েছে। তবে এখন পর্যন্ত বদলি প্রত্যাশী শিক্ষকদের জন্য প্রয়োজনীয় আইডি ও পাসওয়ার্ড সরবরাহ করা হয়নি। ফলে বদলি কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না।

সংগঠনের নেতারা বলেন, আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হলে শিক্ষকরা সফটওয়্যারে প্রবেশ করে বদলির আবেদন করতে পারবেন এবং দীর্ঘ প্রতীক্ষিত বদলি কার্যক্রম বাস্তবায়নের পথ সুগম হবে।

এ অবস্থায় সর্বজনীন বদলি প্রত্যাশী এমপিওভুক্ত শিক্ষক ফোরাম টেলিটক বাংলাদেশ লিমিটেডের কাছে দ্রুত আইডি ও পাসওয়ার্ড প্রদান করে বদলি কার্যক্রম চালুর জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

দেশের তেইশতম রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপিতে চলছে নানা সম…
  • ০৬ আগস্ট ২০২৬
পদ ফিরে পেলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি
  • ০৬ আগস্ট ২০২৬
বহিষ্কৃত ছয় নেতাকে দলে ফেরাল বিএনপি
  • ০৬ আগস্ট ২০২৬
চিকিৎসক ছাড়াই চলছে স্বাস্থ্যকেন্দ্র, ডাক্তার নিয়োগে অনেক খ…
  • ০৬ আগস্ট ২০২৬
সিঙ্গারা-সমুচা খাওয়ানোর প্রলোভন, স্কুল শিক্ষার্থীদের মিছিলে…
  • ০৬ আগস্ট ২০২৬
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যকে আসিফ মাহমুদের আইনি…
  • ০৬ আগস্ট ২০২৬