শিক্ষকদের বদলি: শোকজ করা হতে পারে টেলিটককে

৩০ জুলাই ২০২৬, ০৪:৫৪ PM
লোগো

লোগো © টিডিসি সম্পাদিত

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন গ্রহণে পুরোপুরি প্রস্তুত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান টেলিটকের অসহযোগিতার কারণে কোনো কার্যক্রমই পরিচালনা করতে পারছে না মাউশি। এ অবস্থায় টেলিটককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করা হতে পারে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) মাউশির একটি সূত্র জানিয়েছে, শিক্ষকদের পাসওয়ার্ড পাঠানো, তথ্য ভেলিডেশনসহ নানা কারণে বদলি আবেদনের কার্যক্রম শুরু করা যাচ্ছে না। বিষয়গুলো সমাধানে একাধিকবার টেলিটককে তাগাদা দেওয়া হলেও তারা আমলে নিচ্ছে না। এ অবস্থায় সংস্থাটিকে শোকজের চিন্তা করা হচ্ছে। 

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘টেলিটক আমাদের সবুজ সংকেত দিচ্ছে না। যার কারণে ফাইল তোলা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় তাদের শোকজের চিঠি পাঠানোর বিষয়ে ভাবা হচ্ছে। আগামী সপ্তাহের শুরুর দিকে তাদের চিঠি পাঠানো হতে পারে।’

তিন এলাকার বাইরে বদলি আবেদন করতে পারবেন না শিক্ষকরা
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষকরা তিনটি এলাকার বাইরে বদলির জন্য আবেদন করতে পারবেন না। নির্ধারিত এলাকার বাইরে আবেদন করতে গেলে ‘আবেদন যোগ্য নন’ বলে নোটিফিকেশন দেখাবে সফটওয়্যার।

মাউশি সূত্র জানিয়েছে, শিক্ষকদের বদলি নীতিমালা অনুযায়ী নিজ জেলা, স্বামী বা স্ত্রীর নিজ জেলা এবং স্বামী-স্ত্রীর কর্মস্থলের বাইরে অন্য কোথাও বদলি আবেদন করা যাবে না। এই এলাকাগুলোর বাইরে আবেদন নেবে না সফটওয়্যার। সফটওয়্যারটি সেভাবেই প্রস্তুত করা হয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘নিজ জেলা, স্পাউজের  নিজ জেলা এবং স্পাউজের কর্মস্থলের বাইরে আবেদনের সুযোগ নেই। কেউ চাইলেও আবেদন করতে পারবেন না।’

বদলি আবেদনের জন্য পাসওয়ার্ড পাবেন শিক্ষকরা
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বদলি আবেদন গ্রহণ করতে পুরোপুরি প্রস্তুত মাউশি। আবেদন শুরুর পূর্বে শিক্ষকদের একটি পাসওয়ার্ড দেওয়া হবে বলে জানা গেছে।

মাউশি সূত্রে জানা গেছে, ৯৯ দশমিক ৯৯ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠান তথ্য ইনপুটের কার্যক্রম শেষ করেছে। তথ্যগুলো ভ্যালিডেশনও শেষ হয়েছে। যে অল্প কিছু প্রতিষ্ঠান তথ্য দেয়নি তাদের বাদ রেখেই বদলি আবেদন গ্রহণ করা হতে পারে। আবেদন গ্রহণের পূর্বে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চেয়ে চিঠি পাঠাবে মাউশি। তবে তারও পূর্বে শিক্ষকদের আবেদনের জন্য একটি পাসওয়ার্ড দেওয়া হবে।

সূত্রের তথ্য বলছে, সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান টেলিটক বাংলাদেশ লিমিটেড শিক্ষকদের পাসওয়ার্ড দেবে। তবে এই কাজটি তারা এখনো করতে পারেনি। এজন্য মূলত সকল কার্যক্রম ঝুলে রয়েছে। শিক্ষকরা পাসওয়ার্ড পেলে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন চেয়ে চিঠি পাঠানো হবে। 

বাংলাদেশে বছরে ৩০ লাখ টন ই-বর্জ্য, টেকসই ব্যবস্থাপনায় সমন্ব…
  • ৩০ জুলাই ২০২৬
৩৬৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে শোকজ
  • ৩০ জুলাই ২০২৬
ভারতে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম, নেপথ্যে কী?
  • ৩০ জুলাই ২০২৬
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগ-দখল থাকবে বাবা-মায়ের হাতে:…
  • ৩০ জুলাই ২০২৬
সমকামিতায় জড়ানোয় ঢাবির হল থেকে বহিষ্কার সেই ছাত্র
  • ৩০ জুলাই ২০২৬
ছাত্রত্ব শেষেও হলে অবস্থানের সুযোগ পাবে জাকসু ও হল সংসদ প্র…
  • ৩০ জুলাই ২০২৬