ক্যামেরার সামনে দাঁড়ানো ছাড়াই তৈরি করা যাবে ভিডিও কনটেন্ট, জেনে নিন নিয়ম?

২৭ জুলাই ২০২৬, ১১:৫২ AM
গুগলের নতুন ফিচারে ক্যামেরা ছাড়া সহজেই তৈরি করা যাবে ভিডিও

গুগলের নতুন ফিচারে ক্যামেরা ছাড়া সহজেই তৈরি করা যাবে ভিডিও © এআই সৃষ্ট ছবি

বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সবাই নিজের একটা পার্সোনাল একাউন্ট থাকুক সেটা চান। কেউ এটিকে পেশা আবার কেউবা নেশা হিসেবে এখানে কাজ শুরু করেন। তবে শুরুতে অনেকেই বুঝতে পারেন না- কীভাবে কনটেন্ট তৈরি করতে হবে, কিভাবে ভয়েস দিতে হবে। কিন্তু ভাবুন তো, ভিডিও বানাতে আর ক্যামেরার সামনে আপনাকে দাঁড়াতে হচ্ছে না।

বারবার একই কথা বলে ভিডিও বানানোরও প্রয়োজন হচ্ছে না। এখন দরকার শুধু একটি সেলফি, কয়েক সেকেন্ডের ভয়েস আর কী বলতে চান। সেটি লিখে দিলেই আপনার মতো দেখতে ও আপনার মতোই কথা বলা একটি ডিজিটাল অবতার ভিডিও তৈরি করে দেবে গুগল।

কী করতে পারবে নতুন ফিচার?
ভিডিও তৈরির প্ল্যাটফর্ম গুগল ভিডজ-এ জেমিনি অমনি ও পার্সোনাল এভাটার্স নামে দুটি নতুন এআই ফিচার যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। গুগলের দাবি, এর ফলে ভিডিও তৈরি ও এডিট করার কাজ আরও সহজ হবে। বিশেষ করে যারা নিয়মিত প্রশিক্ষণ, প্রেজেন্টেশন বা সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য ভিডিও বানান, তাদের সময় ও পরিশ্রম দুটোই কমবে।

গুগল ভিডজ-এর নতুন জেমিনি অমনি ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা শুধু নির্দেশনা (প্রম্পট) লিখে ভিডিওর খসড়া তৈরি করতে পারবেন। চাইলে ছবি, ডকুমেন্ট বা উপস্থাপনার তথ্য ব্যবহার করেও ভিডিও বানানো যাবে। একই সঙ্গে ভিডিওর দৃশ্য পরিবর্তন, নতুন অংশ যোগ করা, ব্যাকগ্রাউন্ড বদলানো কিংবা সম্পাদনার মতো কাজও সহজে করা যাবে।

অন্যদিকে পার্সোনাল এভাটার্স ফিচারের মাধ্যমে ব্যবহারকারী নিজের ডিজিটাল অবতার তৈরি করতে পারবেন। এজন্য একটি সেলফি এবং কয়েক সেকেন্ডের ভয়েস রেকর্ডিং আপলোড করতে হবে। এরপর সেই অবতার ব্যবহার করে শুধু স্ক্রিপ্ট লিখেই ভিডিও তৈরি করা যাবে। ফলে প্রতিবার ক্যামেরার সামনে এসে ভিডিও ধারণের প্রয়োজন হবে না।

কারা সবচেয়ে বেশি উপকৃত হবেন?
গুগলের মতে, শিক্ষক, প্রশিক্ষক, কর্পোরেট কর্মী, বিপণন–সংশ্লিষ্ট ব্যক্তি, ছোট ব্যবসার উদ্যোক্তা এবং নিয়মিত ভিডিও কনটেন্ট তৈরি করেন এমন ব্যবহারকারীদের জন্য এই ফিচারগুলো সবচেয়ে বেশি কার্যকর হবে। বিশেষ করে প্রশিক্ষণ, পণ্যের পরিচিতি বা প্রেজেন্টেশনধর্মী ভিডিও দ্রুত তৈরি করা যাবে।

আরও পড়ুন: মোবাইল অ্যাপ তৈরি করে গড়তে পারেন সফল ক্যারিয়ার, প্রয়োজন যেসব যোগ্যতা

নিরাপত্তা কীভাবে?
এআই প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে নতুন কিছু নিরাপত্তা ব্যবস্থাও যুক্ত করেছে গুগল। ব্যক্তিগত অবতার শুধু সংশ্লিষ্ট ব্যবহারকারীর নিজের গুগল অ্যাকাউন্টের সঙ্গেই যুক্ত থাকবে। অন্য কারও ছবি বা কণ্ঠস্বর ব্যবহার করে অবতার তৈরি করা যাবে না। 

এ ছাড়া এআই দিয়ে তৈরি প্রতিটি ভিডিওতে সিন্থআইডি ডিজিটাল ওয়াটারমার্ক থাকবে। এর মাধ্যমে সহজেই বোঝা যাবে ভিডিওটি এআই ব্যবহার করে তৈরি হয়েছে। ব্যক্তিগত অবতার ব্যবহারের জন্য ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।

কারা ব্যবহার করতে পারবেন?
প্রাথমিকভাবে এ সুবিধা গুগলের গুগল এআই প্রো, গুগল এআই আল্ট্রা এবং নির্দিষ্ট গুগল ওয়ার্কস্পেস গ্রাহকদের জন্য চালু করা হয়েছে। ধাপে ধাপে আরও ব্যবহারকারীর জন্য এটি উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের নবীনবরণ থাকায় জবিতে সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকসুর উদ্যোগে চবিতে চালু হলো ‘শাটল ট্রাকার’ অ্যাপ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষার উপকরণে কর মওকুফ প্রয়োজন: রাশেদা কে চৌধুরী 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9