ফাইনালের আগে ভাইরাল স্প্যানিশ ডিফেন্ডার, গুগলেও বিশেষ চমক

১৯ জুলাই ২০২৬, ১১:২৫ PM
মার্ক কুকুরেয়া

মার্ক কুকুরেয়া © সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের আগে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন স্পেনের ফুল-ব্যাক মার্ক কুকুরেয়া। বিশেষ করে ফ্রান্সের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর তাকে নিয়ে নানা ধরনের মিম ছড়িয়ে পড়েছে ইন্টারনেটজুড়ে।

গুগলে কুকুরেয়ার নাম লিখে কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই দেখা যাচ্ছে একটি বিশেষ অ্যানিমেশন। সেখানে স্পেনের জার্সি পরা তার বিখ্যাত কোঁকড়ানো চুলের আদলে একটি বিড়াল পর্দায় ভেসে ওঠে, যা ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

শুধু তাই নয়, কুকুরেয়ার স্বাক্ষর হয়ে ওঠা কোঁকড়ানো চুলকে ঘিরে তৈরি হয়েছে অসংখ্য মিম। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি হলো কোঁকড়ানো উইগ পরানো একটি গাড়ির ছবি, যা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে। ভক্তরা একদিকে যেমন তার প্রশংসা করছেন, অন্যদিকে মজার ছলেই তার চুল নিয়ে নানা রসিকতাও করছেন।

তবে কুকুরেয়ার এই বিখ্যাত চুল সব সময় আনন্দের কারণ হয়নি। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে প্রতিপক্ষের খেলোয়াড়দের টানাটানির শিকার হতে হয়েছে তাকে। কয়েকটি ম্যাচে তার লম্বা কোঁকড়ানো চুল ধরে টেনে ফেলার ঘটনাও ঘটেছে, যা ফুটবল অঙ্গনে বেশ আলোচিত হয়েছিল।

বিশ্বকাপ ফাইনালের আগে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি নিজের স্বতন্ত্র স্টাইলের কারণেও আলোচনায় রয়েছেন স্পেনের এই ডিফেন্ডার।

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬