এআই প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার দাবি প্রত্যাখ্যান করলেন গুগল সিইও সুন্দর পিচাই

২৩ জুলাই ২০২৬, ০৩:১০ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৬, ০৪:১৯ PM
গুগল সিইও সুন্দর পিচাই

গুগল সিইও সুন্দর পিচাই © সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিযোগিতায় গুগল প্রতিদ্বন্দ্বীদের তুলনায় পিছিয়ে পড়ছে এমন দাবি প্রত্যাখ্যান করেছেন অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই। তিনি বলেছেন, কিছু ক্ষেত্রে উন্নতির সুযোগ থাকলেও অত্যাধুনিক এআই প্রযুক্তির দৌড়ে গুগল এখনও শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে।

বুধবার (২২ জুলাই) কোম্পানির আর্নিংস কলে বিনিয়োগকারী ও বিশ্লেষকদের প্রশ্নের জবাবে পিচাই গুগলের এআই কৌশলের পক্ষে জোরালো অবস্থান নেন। সাম্প্রতিক সময়ে ফ্ল্যাগশিপ মডেল জেমিনি ৩.৫ প্রোর উন্মোচন বিলম্বিত হওয়া এবং এআই কোডিং প্রযুক্তিতে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় পিছিয়ে পড়ার অভিযোগকে কেন্দ্র করে তিনি এ মন্তব্য করেন।

মূলত জুনে উন্মোচনের কথা থাকলেও জেমিনি ৩.৫ প্রো এখনও অংশীদারদের পরীক্ষামূলক (পার্টনার টেস্টিং) পর্যায়ে রয়েছে। এ কারণে ওপেনএআই, অ্যানথ্রোপিক এবং চীনের কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় গুগলের অবস্থান নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

এ বিষয়ে পিচাই বলেন, ‘আমাদের নিঃসন্দেহে অত্যাধুনিক মডেল রয়েছে। অনেক ক্ষেত্রেই আমরা এখনও অগ্রভাগে আছি। তবে কোডিং ও এজেন্টিক কোডিংয়ের মতো কিছু ক্ষেত্রে উন্নতির প্রয়োজন রয়েছে, সেটিও আমরা স্বীকার করছি।’

জেমিনি ৩.৫ প্রো নিয়ে বিস্তারিত আলোচনা না করে তিনি গুগলের দ্রুত ও কম খরচের জেমিনি ফ্ল্যাশ সিরিজের ওপর গুরুত্বারোপ করেন। তার ভাষ্য, সাইবার নিরাপত্তা, গ্রাহকসেবা, ডেটা অ্যানালিটিক্স এবং এন্টারপ্রাইজ সফটওয়্যারে এই মডেলগুলোর ব্যবহার দ্রুত বাড়ছে।

পিচাই জানান, সম্প্রতি উন্মোচিত জেমিনি ৩.৬ ফ্ল্যাশ আগের সংস্করণের তুলনায় একটি গুরুত্বপূর্ণ কোডিং বেঞ্চমার্কে ১০ পয়েন্টের বেশি উন্নতি করেছে এবং একই সঙ্গে কম টোকেন ব্যবহার করছে। এছাড়া গুগল জেমিনি ৩.৫ ফ্ল্যাশ-লাইট এবং সাইবার নিরাপত্তাকেন্দ্রিক ফ্ল্যাশ সাইবার মডেলও প্রকাশ করেছে।

আরও পড়ুন : আরএফএল গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ

তিনি বলেন, ‘গুগল যখন জেমিনি ৪ উন্মোচন করবে, তখন মানুষ খুশি হবে।’ তার দাবি, জেমিনি ৪ হবে একটি বড় ও উচ্চাভিলাষী মডেল, যা অত্যাধুনিক এআই প্রযুক্তির প্রতিযোগিতায় শীর্ষ অবস্থানে থাকার লক্ষ্যেই তৈরি করা হচ্ছে।

মডেল প্রকাশে ধীরগতির বিষয়ে আরেক প্রশ্নের জবাবে পিচাই জানান, জেমিনি ৪-এর রোডম্যাপ অনুযায়ী প্রায় প্রতি মাসেই নতুন সংস্করণ প্রকাশের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, ‘গুগলের এআই সক্ষমতা শুধু একটি ফ্ল্যাগশিপ মডেলের ওপর নির্ভরশীল নয়। ক্লাউড অবকাঠামো, নিজস্ব এআই চিপ এবং বিভিন্ন পণ্য ও সেবায় ব্যবহৃত জেমিনি মডেলের সমন্বয়ে গড়ে ওঠা একটি বিস্তৃত ইকোসিস্টেমই কোম্পানির মূল শক্তি।’

এদিকে গুগলের ক্লাউড ব্যবসা চলতি প্রান্তিকে ৮২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে, যা বাজারের ৬৪ শতাংশ প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। তবে একই সঙ্গে অ্যালফাবেট এআই অবকাঠামোতে বিনিয়োগ বাড়িয়ে মূলধনী ব্যয়ের পরিকল্পনা ১৯৫ বিলিয়ন ডলার থেকে ২০৫ বিলিয়ন ডলারে উন্নীত করেছে।

তবে এসব ঘোষণার পরও বিনিয়োগকারীদের উদ্বেগ পুরোপুরি কাটেনি। আর্নিংস প্রকাশের পর লেনদেন-পরবর্তী সময়ে অ্যালফাবেটের শেয়ারের দাম ৩ শতাংশের বেশি কমে যায়। জেমিনি ৩.৫ প্রোর বিলম্ব এবং কয়েকজন শীর্ষ কর্মকর্তার পদত্যাগের কারণে এপ্রিলের শেষ থেকে কোম্পানির শেয়ারের মূল্য প্রায় ৯ শতাংশ কমেছে। তথ্যসূত্র: রয়টার্স।

ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ভুল ধরিয়ে দেবেন, আমরা সংশোধনের চেষ্টা করব : তথ্যমন্ত্রী
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
আলিম পরীক্ষার খাতা মূল্যায়নে অবহেলা, বড় শাস্তি পেলেন মাদ্রা…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের সঙ্গে ইসলামিক ‘রিলিফ বাংলাদেশ’র…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইন্দোনেশিয়ার আগুনের বিষাক্ত ধোঁয়া ছড়াল প্রতিবেশী দেশগুলোতেও
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজাসহ দুই যুবক আটক
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬