জুলাইয়ে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের ফের স্বপদে বহাল করছে রুয়েট কর্তৃপক্ষ

২০ জুলাই ২০২৬, ১০:০৪ PM
রুয়েট

রুয়েট © ফাইল ছবি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) জুলাই অভ্যুত্থানে আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলায় অভিযুক্ত আসামিদের একটি অংশ দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর আবার স্বপদে বহাল হয়েছেন।

‎জানা গেছে, জুলাই যোদ্ধা ও নগরীর ধরমপুর এলাকার আমানুল্লাহ আমানের দায়ের করা মামলায় আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক রুয়েট সভাপতি রাইসুল ইসলাম রোজসহ চার নেতাকর্মী এখনো রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) স্বপদে বহাল আছেন। 

ছাত্রলীগ নেতা রোজ ছাড়াও এ মামলার অন্য তিন এজাহারভুক্ত আসামি হলেন, রুয়েটের হিসাব শাখার জুনিয়র অডিট অফিসার ও ৩ নম্বর আসামি রফিকুল ইসলাম বিপু, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের অতিরিক্ত পরিচালক ও মামলার ৪ নম্বর আসামি মুফতি মাহমুদ রণি এবং মামলার ৯ নম্বর আসামি ও টেকনিক্যাল অফিসার মাহাবুব সালাম সেতু।

‎তারা গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকায় নিয়ম অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত হওয়ার কথা থাকলেও তা করা হয়নি। 

‎অভিযোগ রয়েছে, আওয়ামীপন্থি শিক্ষক ও কর্মকর্তাদের ছত্রছায়ায় বহাল তবিয়তে আছেন আসামিরা। ৫ আগস্ট সরকারবিরোধী আন্দোলন চলাকালে হামলায় অংশগ্রহণের অভিযোগে তাদের বিরুদ্ধে রাজশাহীর বোয়ালিয়া থানায় মামলা করেন জুলাই যোদ্ধা ও নগরীর ধরমপুর এলাকার আমানুল্লাহ আমান। মামলার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। পলাতক থাকা অবস্থায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়নি।

‎জানা গেছে, রাইসুল ইসলাম রোজ ২০০৮-০৯ সেশনের নিষিদ্ধ ছাত্রলীগের রুয়েট শাখার সভাপতি ছিলেন। তৎকালীন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম শেখ বিতর্কিত নিয়োগের মাধ্যমে রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরে সেকশন অফিসার হিসেবে রোজকে নিয়োগ দেন। সংগঠনটির নেতৃত্বে থাকাকালীন তার বিরুদ্ধে রুয়েটের আবাসিক হলে শিক্ষার্থী নির্যাতনের গুরুতর অভিযোগ রয়েছে।

‎মামলার পর দীর্ঘদিন অনুপস্থিত থাকলেও সম্প্রতি রুয়েট রেজিস্ট্রার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে তার যোগদানের বিষয়ে বলা হয়েছে। ৫৫৭০ নম্বর স্মারক বিজ্ঞপ্তিতে ‘কর্তব্য-কর্মে যোগদান প্রসঙ্গে’ শিরোনামে রাইসুল ইসলামের পুনরায় স্বীয় পদে কর্মস্থলে যোগদানপত্র গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

‎দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ২০২৩ সালের ৩১ আগস্টের অনুসন্ধান নথিতে তৎকালীন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম শেখের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ দেওয়া কর্মকর্তা-কর্মচারীদের তালিকায় রাইসুল ইসলাম রোজের নাম রয়েছে।

‎এদিকে একই হামলা মামলার এজাহারভুক্ত আসামি রফিকুল ইসলাম বিপু ও মুফতি মাহমুদ রনিও বর্তমানে রুয়েটে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

‎মামলার বাদী আমানুল্লাহ আমান বলেন, অনেক আশা নিয়ে মামলা করেছিলাম, ভেবেছিলাম বিচার পাব। কিন্তু বাদীকে সহযোগিতা না করে উলটো আসামিদের সহযোগিতা করছেন রুয়েট কর্তৃপক্ষ। রুয়েটে কর্মরত আসামিদের অধিকাংশ এখন স্বপদে বহাল। বিষয়টি আমাকে কষ্ট দেয়। অবিলম্বে আসামিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান বাদী আমান।

‎এদিকে জুলাই যোদ্ধা ও বিএনপিপন্থি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা প্রশ্ন তুলেছেন, হত্যার উদ্দেশ্যে ছাত্র-জনতার ওপর হামলা ও মামলার এজাহারভুক্ত আসামিরা গ্রেপ্তার এড়িয়ে এবং প্রশাসনিক শাস্তির মুখোমুখি না হয়ে কীভাবে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন? ৎ

জুলাই যোদ্ধাদের অভিযোগ, পুরো রুয়েট নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীদের অভয়ারণ্য হয়ে উঠেছে। রুয়েট প্রশাসনের নমনীয়তার কারণে আবারও তারা বিভিন্ন স্থানে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন এবং মাথাচাড়া দিয়ে উঠছেন। ২০২৩ সালের ১ সেপ্টেম্বর আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া রেজিস্ট্রার আরিফ আহমেদ চৌধুরী এসব আসামিকে বাঁচাতে মরিয়া বলে অভিযোগ উঠেছে।

‎রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস. এম. আব্দুর রাজ্জাক বলেন, কিছু কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অন্যরা অসুস্থজনিত ছুটির আবেদন করেছিলেন। তাদের বিরুদ্ধে মেডিকেল বোর্ড বসিয়ে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। সম্প্রতি যাদের বিরুদ্ধে নতুন করে অভিযোগ উঠেছে, তাদের সম্পর্কে রুয়েট কর্তৃপক্ষের কাছে কোনো তথ্য নেই। তবে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে, রুয়েটের যেসব কর্মকর্তার নাম আসছে, তাদের সম্পর্কে তথ্য দিতে। পুলিশের প্রতিবেদন পাওয়ার পরই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা আগস্ট মাসের বেতন পাবেন কখন, জান…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ইন্ডাকশন না ইনফ্রারেড কোন চুলায় খরচ কম?
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে মাদক কারবারের বিরোধে যুবককে কুপিয়ে হত্যা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে সারের গোডাউনে অভিযান, ছয় ব্যবসায়ীকে জরিমানা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
৩ দফায় দেশের বাজারে সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির হলে গাঁজা সেবন, সরঞ্জামসহ ৫ শিক্ষার্থীকে হাতেনাতে ধরল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬