গুগলকে সাড়ে ১২ হাজার কোটি টাকা জরিমানা

২৩ জুলাই ২০২৬, ০৫:৩২ PM
গুগল লোগো

গুগল লোগো © রয়টার্স

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) লঙ্ঘনের দায়ে সার্চ ও অ্যাপ স্টোর–সংক্রান্ত দুটি অভিযোগে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলকে মোট ৮৯০ মিলিয়ন ইউরো (প্রায় ১২ হাজার ৫৩০ কোটি টাকা) জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইউরোপীয় কমিশনের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানিয়েছে, গুগল সার্চ ফলাফলে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের সেবার তুলনায় নিজেদের শপিং, হোটেলসহ বিভিন্ন সেবাকে অগ্রাধিকার দিয়ে প্রতিযোগিতা আইন লঙ্ঘন করেছে। এ অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৪৬০ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে।

এ ছাড়া, গুগল অ্যাপ স্টোরে ডেভেলপারদের বিকল্প ওয়েবসাইট বা অ্যাপ স্টোরে কম খরচে অফারের তথ্য ব্যবহারকারীদের জানাতে বাধা দেওয়ার অভিযোগে আরও ৪৩০ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে।

কমিশন গুগলকে সার্চ ফলাফলে তৃতীয় পক্ষের সেবাগুলোকে ন্যায্য ও বৈষম্যহীনভাবে প্রদর্শনের পাশাপাশি অ্যাপ ডেভেলপারদের বিকল্প প্ল্যাটফর্মে অফার দেওয়ার সুযোগ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে।

ইইউ জানিয়েছে, গুগল ইতোমধ্যে শপিং ও ফ্লাইট–সংক্রান্ত সার্চ ফলাফলে কিছু পরীক্ষামূলক পরিবর্তন এনেছে। কমিশনের ভাষ্য, এসব পদক্ষেপ আইন মেনে চলার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

ইউরোপীয় কমিশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এই সিদ্ধান্তের ফলে ইউরোপের ব্যবহারকারীরা সার্চ ফলাফলে আরও স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক সেবা পাবেন।

বিশ্বব্যাপী বিভিন্ন দেশের ওপর আরোপিত সাময়িক শুল্কের মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে জরিমানার সিদ্ধান্ত এলেও, ইইউ স্পষ্ট করেছে যে এ পদক্ষেপের সঙ্গে শুল্কনীতির কোনো সম্পর্ক নেই। তাদের দাবি, নিজস্ব আইন অনুযায়ী প্রযুক্তি খাত নিয়ন্ত্রণ করা ইউরোপীয় ইউনিয়নের সার্বভৌম অধিকার।

পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • ০৬ অক্টোবর ২০২৬
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ২৯ …
  • ০৬ অক্টোবর ২০২৬
শাহবাগ থানায় ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, ছাত্রদলের ৫ নেতাকর…
  • ০৬ অক্টোবর ২০২৬
আট মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা
  • ০৬ অক্টোবর ২০২৬
ইনচার্জ নিয়োগে বিজ্ঞপ্তি যমুনা গ্রুপে, আবেদন ৩১ অক্টোবর পর্…
  • ০৬ অক্টোবর ২০২৬
মেসির যে ৪ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব
  • ০৬ অক্টোবর ২০২৬