পাসওয়ার্ড ছাড়াই হারানো অ্যাকাউন্ট পুনরুদ্ধারে নতুন সুবিধা আনল গুগল

২৪ জুলাই ২০২৬, ০৯:০৮ AM
গুগল

গুগল © সংগৃহীত

পাসওয়ার্ড ভুলে যাওয়া, অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারা বা দুই স্তরের নিরাপত্তা যাচাইকরণ (টু-ফ্যাক্টর অথেনটিকেশন) ব্যবহার করতে না পারলে ব্যবহারকারীরা এখন সেলফি ভিডিওর মাধ্যমে পরিচয় যাচাই করে গুগল অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। এ জন্য নতুন একটি ‘সেলফি ভিডিও’ সুবিধা চালু করেছে গুগল।

গুগলের তথ্য অনুযায়ী, নতুন এ সুবিধায় ব্যবহারকারী মোবাইল ফোন বা কম্পিউটারের ক্যামেরা ব্যবহার করে নিজের মুখের একটি ছোট ভিডিও ধারণ করবেন। পরে সাইন-ইনের সময় নতুন ভিডিওটি আগে সংরক্ষিত ভিডিওর সঙ্গে মিলিয়ে ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করবে গুগল।

সেলফি ভিডিও চালু করতে ব্যবহারকারীকে ডিভাইসের ক্যামেরার দিকে তাকিয়ে পর্দায় দেখানো নির্দেশনা অনুসরণ করতে হবে। এ সময় মাথা বিভিন্ন দিকে নড়ানোর মতো কয়েকটি সহজ ধাপ সম্পন্ন করতে হবে। এতে মুখের বিভিন্ন কোণ থেকে ভিডিও ধারণ করা হবে। এ প্রক্রিয়া অ্যাপলের ফেস আইডির মতো হলেও এতে অতিরিক্ত ইনফ্রারেড প্রযুক্তির প্রয়োজন হয় না।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীর রেফারেন্স ভিডিও এনক্রিপশনের মাধ্যমে নিরাপদভাবে ক্লাউডে সংরক্ষণ করা হবে। ব্যবহারকারী চাইলে অ্যাকাউন্টের সেটিংস থেকে যেকোনো সময় সংরক্ষিত ভিডিও মুছে ফেলতে পারবেন। ডিফল্টভাবে এই ভিডিও শুধু সাইন-ইনের কাজে ব্যবহার করা হবে। তবে ব্যবহারকারীরা চাইলে অতিরিক্ত কিছু উদ্দেশ্যে ভিডিও ব্যবহারের অনুমতিও দিতে পারবেন।

সাইন-ইনের সময় ব্যবহারকারীকে আবারও একটি ছোট ভিডিও ধারণ করতে হবে। সেখানে মুখের কিছু সহজ নড়াচড়া করতে হবে, যাতে নিশ্চিত হওয়া যায় ভিডিওটি তাৎক্ষণিকভাবে ধারণ করা হচ্ছে। এরপর সেটি সংরক্ষিত ভিডিওর সঙ্গে মিলিয়ে দেখা হবে। ছবি বা ডিপফেক ভিডিও ব্যবহার করে অন্য কারও পরিচয়ে প্রবেশের চেষ্টা ঠেকাতে একাধিক নিরাপত্তাব্যবস্থা যুক্ত করা হয়েছে। পাশাপাশি সন্দেহজনক সাইন-ইনের চেষ্টা শনাক্ত ও প্রতিরোধে প্রতিষ্ঠানটির প্রচলিত নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করা হবে।

নতুন সেলফি ভিডিও সুবিধাটি ধাপে ধাপে বিশ্বের বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীদের জন্য চালু করা হবে। কোনো ব্যবহারকারীর অ্যাকাউন্টে সুবিধাটি এসেছে কি না, তা নির্ধারিত সেটআপ পাতায় গিয়ে যাচাই করা যাবে।

শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিকর যাত্রা নিশ্চিতে ইউআইইউতে ১…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এসআরবি নামে নতুন মোড়কে র‌্যাবকে পুনর্গঠন করা হচ্ছে
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ডাচ্‌-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি দেবে এসএসসি উত্তীর্ণদের, আব…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাত মাসে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ, ব্যাখ্যা দিল পুলিশ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবিতে ৫ কিলোমিটার ম্যারাথনের উদ্যোগ ছাত্রদলের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সংসদে বিশ্ববিদ্যালয় চাওয়ার হিড়িক, একে একে চাইলেন ১০ জেলার এ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬