যেভাবে পাবেন ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ

২৫ জুলাই ২০২৬, ০২:৪৪ PM
মেটা

মেটা © সংগৃহীত

মেটা ফেসবুক ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে নতুন ভেরিফায়েড ব্যাজ চালু করেছে। এই সুবিধা পেতে কোনো অর্থ খরচ হবে না। তবে পরিচয় যাচাইয়ের জন্য নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে এবং মেটার যাচাই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে হবে। নতুন এই ভেরিফায়েড ব্যাজের জন্য আবেদন করতে হবে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকেই। এরপর ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত সেলফি ভিডিও ধারণ করে জমা দিতে হবে।

মেটা ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে সেই ভিডিও প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করবে। সব তথ্য সঠিক হলে কয়েক মিনিটের মধ্যেই অ্যাকাউন্টে যুক্ত হবে ভেরিফায়েড ব্যাজ।

শুক্রবার (২৪ জুলাই) ফেসবুকের প্রধান টম অ্যালিসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত এক ঘোষণায় নতুন ফেসবুক ভেরিফায়েড ফ্রি ব্যাজ চালুর কথা জানানো হয়। ঘোষণায় বলা হয়, নতুন ব্যাজটি প্রোফাইলের পেছনে প্রকৃত ব্যক্তি আছেন কি না তা নিশ্চিত করার জন্য ব্যবহার করা হবে। যাচাইয়ের জন্য ব্যবহারকারীকে একটি সেলফি ভিডিও দিতে হবে, যা প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে দেখা হবে।

কী আছে নতুন এ ফিচারে ?
নতুন ফেসবুক ভেরিফায়েড হলো মেটার পরিচয় যাচাই ব্যবস্থা, যার মাধ্যমে নিশ্চিত করা হবে যে অ্যাকাউন্টটির পেছনে একজন প্রকৃত ব্যক্তি রয়েছেন। এ জন্য ব্যবহারকারীকে একটি ছোট ভিডিও সেলফি ধারণ করে জমা দিতে হবে। মেটা ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে সেই ভিডিওটি প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করবে। মেটার দাবি, পুরো প্রক্রিয়াটি কয়েক মিনিটের মধ্যেই সম্পন্ন হবে।

যেভাবে পাবেন ফ্রি ভেরিফায়েড ব্যাজ
ভেরিফায়েড ব্যাজ পেতে হলে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে: নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভেরিফিকেশনের জন্য আবেদন করতে হবে, একটি সংক্ষিপ্ত ভিডিও সেলফি ধারণ করে জমা দিতে হবে, মেটা ভিডিওটি প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করবে, যাচাই সফল হলে কয়েক মিনিটের মধ্যেই অ্যাকাউন্টে যুক্ত হবে ভেরিফায়েড ব্যাজ।

কারা আবেদন করতে পারবেন?
এই সুবিধা পেতে হলে আবেদনকারীকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে: বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে, অ্যাকাউন্টটি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী ভালো অবস্থায় থাকতে হবে, ভুয়া পরিচয় ব্যবহার, প্রতারণা বা সন্দেহজনক কার্যকলাপের ইতিহাস থাকা যাবে না, পরিচয় যাচাই সফলভাবে সম্পন্ন হতে হবে।

কোথায় দেখা যাবে ব্যাজ?
পরিচয় যাচাই সম্পন্ন হওয়ার পর ভেরিফায়েড ব্যাজটি ফেসবুকের বিভিন্ন সেবায় প্রদর্শিত হবে। শুরুতে এটি প্রোফাইল, মার্কেটপ্লেস, গ্রুপ এবং ফেসবুক ডেটিংয়ে দেখা যাবে। পরে ধাপে ধাপে নিউজ ফিডেও ব্যাজটি দেখানোর পরিকল্পনা রয়েছে।

মেটা ভেরিফায়েড থেকে কীভাবে আলাদা?
অনেকেই নতুন ফেসবুক ভেরিফায়েড এবং মেটা ভেরিফায়েডকে একই সেবা মনে করতে পারেন। তবে দুটি এক নয়। নতুন ফেসবুক ভেরিফায়েড সম্পূর্ণ বিনামূল্যে এবং এর উদ্দেশ্য শুধু পরিচয় যাচাই। এতে অতিরিক্ত কোনো প্রিমিয়াম সুবিধা থাকবে না।

অন্যদিকে মেটা ভেরিফায়েড একটি অর্থের বিনিময়ে পাওয়া সাবস্ক্রিপশন সেবা। এতে নীল টিকের পাশাপাশি অতিরিক্ত গ্রাহক সহায়তা, পরিচয় চুরি থেকে সুরক্ষা এবং বিভিন্ন প্রিমিয়াম সুবিধা দেওয়া হয়।

কেন এই উদ্যোগ?
মেটার ভাষ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এখন সহজেই ভুয়া ছবি, ভুয়া পরিচয় ও বিশ্বাসযোগ্য দেখায় এমন নকল প্রোফাইল তৈরি করা সম্ভব হচ্ছে। এসব ব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির ঘটনাও বাড়ছে।

নতুন এই ভেরিফায়েড ব্যাজের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারবেন যে যার সঙ্গে যোগাযোগ করছেন, তিনি একজন প্রকৃত ব্যক্তি কি না। তবে মেটা স্পষ্ট করেছে, এই ব্যাজ কোনো ব্যক্তির সততা, গ্রহণযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতার নিশ্চয়তা দেয় না; এটি শুধু পরিচয় যাচাইয়ের প্রমাণ।

কবে চালু হবে?
মেটা জানিয়েছে, নতুন ফিচারটি ধাপে ধাপে চালু করা হবে। প্রথমে বিশ্বের নির্বাচিত কয়েকটি দেশে এটি চালু হবে। পরে পর্যায়ক্রমে অন্যান্য দেশেও সম্প্রসারণ করা হবে। কোন কোন দেশে প্রথমে সুবিধাটি চালু হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

এআই প্রযুক্তির বিস্তারের সঙ্গে অনলাইনে ভুয়া পরিচয়ের ঝুঁকি বাড়ছে। এমন পরিস্থিতিতে সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে পরিচয় যাচাইয়ের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে প্রযুক্তি বিশ্লেষকরা। তবে ভেরিফায়েড ব্যাজ থাকলেও অনলাইনে লেনদেন বা ব্যক্তিগত তথ্য শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।

দুই বছরের বেশি সময় ধরে নির্বাচন নেই বেরোবির প্রতিনিধিত্বমূল…
  • ২৫ জুলাই ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুই সহকারী প্রক্টর নিয়োগ
  • ২৫ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেও বাকি ২ দাবিতে অনড় সিজেপি নেতা …
  • ২৫ জুলাই ২০২৬
সঠিক সময়ে চশমা না পরায় বহু শিক্ষার্থী পড়ালেখায় পিছিয়ে …
  • ২৫ জুলাই ২০২৬
ইবিতে মেগা প্রকল্পে ধীরগতি : তথ্য সংগ্রহে প্রকল্প পরিদর্শন …
  • ২৫ জুলাই ২০২৬
‘আমি সব উপায়ে নিজেকে উৎসর্গ করব’—পদত্যাগ করে দীর্ঘ স্ট্যাটা…
  • ২৫ জুলাই ২০২৬