‘আর্লি বার্ড ডিনার’ ট্রেন্ড, রাতে তাড়াতাড়ি খাবার খেলে কি সত্যিই ভালো ঘুম হয়?

২৫ জুলাই ২০২৬, ০৮:৫৫ AM
টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছে ‘আর্লি বার্ড ডিনার’ ট্রেন্ড

টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছে ‘আর্লি বার্ড ডিনার’ ট্রেন্ড © এআই সৃষ্ট ছবি

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ট্রেন্ড বেশ ভালোভাবে ফলো করেন অনেকে। সাম্প্রতিক টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছে ‘আর্লি বার্ড ডিনার’ ট্রেন্ড। এতে ঘুমানোর ৪ থেকে ৫ ঘণ্টা আগে রাতের খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এ অভ্যাস কিছু মানুষের ক্ষেত্রে ভালো ঘুম, অ্যাসিড রিফ্লাক্স কমানো এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হতে পারে। তবে সবার জন্য এটি সমানভাবে কার্যকরী নয়।

বিশেষজ্ঞরা বলছেন, এ দাবির কিছু বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে। কারণ, ঘুমানোর আগে শরীরকে খাবার হজমে অতিরিক্ত কাজ করতে না হলে ঘুমের ব্যাঘাত কম হতে পারে। তবে এটি সবার জন্য একইভাবে কাজ করে না। বিশেষ করে ডায়াবেটিস বা রক্তে শর্করা-সংক্রান্ত সমস্যায় ভোগা ব্যক্তিদের খাবারের সময় পরিবর্তনের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

ঘুম ও মনোরোগ বিশেষজ্ঞ অ্যালেক্স দিমিত্রিউ বলেন, এটি এমন একটি টিকটক ট্রেন্ড, যা মানুষের স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তার মতে, রাতে তাড়াতাড়ি খাবার খেলে ঘুমের সময় হজমের চাপ কমে এবং অ্যাসিড রিফ্লাক্সের ঝুঁকি হ্রাস পায়, ফলে নিরবচ্ছিন্ন ঘুমে সহায়তা করতে পারে।

ঘুম বিশেষজ্ঞ সারাথি ভট্টাচার্য বলেন, রাতে দেরিতে খাবার বা পানীয় গ্রহণ ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। বিশেষ করে ক্যাফেইনযুক্ত পানীয় রাতে ঘন ঘন ঘুম ভাঙার কারণ হতে পারে। তাই তিনি ঘুমানোর অন্তত তিন ঘণ্টা আগে খাওয়া-দাওয়া শেষ করার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি রাতে ক্যাফেইন ও অ্যালকোহল এড়িয়ে চলতেও বলেছেন।

ঘুম ছাড়াও মিলতে পারে আরও কিছু উপকার
এ অভ্যাস তাড়াতাড়ি রাতের খাবার শুধু ভালো ঘুমের জন্য নয়, শরীরের বিপাকক্রিয়া ও হৃদ্‌স্বাস্থ্যের জন্যও উপকারী হতে পারে। ২০২১ সালের একটি গবেষণায় দেখা গেছে, রাত ৯টার পরিবর্তে সন্ধ্যা ৬টায় রাতের খাবার খেলে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং শরীরে কার্বোহাইড্রেট ও চর্বি থেকে শক্তি উৎপাদনের প্রক্রিয়া উন্নত করতে সহায়তা করে। 

এ ছাড়া ২০২৩ সালের একটি পর্যালোচনাধর্মী গবেষণায় বলা হয়েছে, খাবার খাওয়ার পরপরই ঘুমিয়ে পড়লে রক্তে শর্করার মাত্রা দীর্ঘ সময় উঁচু থাকতে পারে। তাই রাতে কিছুটা আগে খাবার খেলে এ ঝুঁকি কমানো সম্ভব।

আরও পড়ুন: ছাত্রীকে কটূক্তির জেরে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১৩

একই বছরে প্রকাশিত আরেকটি গবেষণায় দেখা যায়, যারা রাত ৯টার পর দিনের শেষ খাবার খান, তাদের মস্তিষ্কের রক্তনালিজনিত রোগের ঝুঁকি ২৮ শতাংশ বেশি হতে পারে, তুলনায় যারা রাত ৮টার আগেই রাতের খাবার শেষ করেন। গবেষণায় আরও বলা হয়, সকালের নাশতা দেরিতে খাওয়ার অভ্যাসও হৃদ্‌রোগের ঝুঁকি বাড়াতে পারে।

কারা সতর্ক থাকবেন?
বিশেষজ্ঞদের মতে, অধিকাংশ সুস্থ মানুষের জন্য ঘুমানোর ৪ থেকে ৫ ঘণ্টা আগে রাতের খাবার খাওয়া নিরাপদ। তবে ডায়াবেটিস বা রক্তে শর্করা কমে যাওয়ার সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

ভালো ঘুমের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠার অভ্যাস করুন, শোবার ঘর ঠান্ডা ও শান্ত রাখুন। এ ছাড়া ঘুমানোর অন্তত ৩০ মিনিট আগে মোবাইল, টেলিভিশন, কম্পিউটার বা ট্যাবের পর্দা ব্যবহার বন্ধ করুন এবং নিয়মিত শরীরচর্চা করুন। 

বিশেষজ্ঞরা বলেন, দীর্ঘদিন ঘুমের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজনে ঘুমের ডায়েরি (স্লিপ জার্নাল) রাখলে সমস্যার কারণ চিহ্নিত করতে সুবিধা হতে পারে। (সূত্র: হেল্থলাইন)

জাবিতে বিএনসিসি প্লাটুনের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শেকৃবিতে উৎসাহ-উদ্দীপনায় ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তী…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সাবেক কর্মস্থল থেকে পত্রিকার ‘চাকরিচ্যুত’ ব্যুরো চিফের ঝুলন…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘ফেসবুকে মন্তব্যের জেরে’ বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে পেটাল ছা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বরগুনায় বোটে তল্লাশি চালিয়ে ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
যাত্রার দেড় বছরেও ব্যাকফুটে এনসিপির ছাত্র সংগঠন, কাউন্সিল ঘ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9