চ্যাটজিপিটি অ্যাটলাস ব্রাউজার বন্ধ করছে ওপেনএআই, কারণ কী?

১১ জুলাই ২০২৬, ১২:৩৯ PM
চ্যাটজিপিটি অ্যাটলাস

চ্যাটজিপিটি অ্যাটলাস © সংগৃহীত

আলাদা এআই ব্রাউজার ‘অ্যাটলাস’ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ওপেনএআই। গত বছর চালু করা এই ব্রাউজারের গুরুত্বপূর্ণ সুবিধাগুলো এখন সরাসরি চ্যাটজিপিটি ও গুগল ক্রোমে যুক্ত করছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক তথ্য অনুযায়ী, ওপেনএআই নতুন একটি চ্যাটজিপিটি এক্সটেনশন ক্রোমের জন্য চালু করছে। একই সঙ্গে চ্যাটজিপিটি ডেস্কটপ অ্যাপেও উন্নত ব্রাউজিং সুবিধা যুক্ত করা হচ্ছে। নতুন এসব সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন। ওয়েবপেজ সম্পর্কে প্রশ্ন করতে পারবেন। সারসংক্ষেপ তৈরি করা বা বিভিন্ন কাজও চ্যাটজিপিটির মাধ্যমে সম্পন্ন করা যাবে।

গত বছরের অক্টোবর মাসে ‘অ্যাটলাস’ চালু করেছিল ওপেনএআই। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্রাউজারের প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্ত করতেই এটি বাজারে আনা হয়েছিল। তবে ওপেনএআই মনে করছে, ব্যবহারকারীরা আলাদা কোনো এআই ব্রাউজার ব্যবহারে আগ্রহী নন। বরং যেসব প্ল্যাটফর্ম তারা নিয়মিত ব্যবহার করেন, সেখানেই এআই সুবিধা যুক্ত করা বেশি কার্যকর।

এ সিদ্ধান্তের অংশ হিসেবেই অ্যাটলাসের প্রযুক্তি চ্যাটজিপিটির সঙ্গে একীভূত করা হচ্ছে।

আরও পড়ুন: শিক্ষার্থীদের ছবি অনলাইনে প্রকাশে নিষেধাজ্ঞা দিল তুরস্ক

নতুন চ্যাটজিপিটি ক্রোম এক্সটেনশনের মাধ্যমে ব্যবহারকারীরা কোনো ওয়েবপেজ না ছেড়েই সেটি সম্পর্কে জানতে পারবেন। ওয়েবপেজের তথ্য বিশ্লেষণ, সারসংক্ষেপ তৈরি এবং জটিল কাজ শুরু করা যাবে। এই সুবিধা গুগলের ক্রোম ব্রাউজারের জেমিনি সাইড প্যানেলের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে।

এছাড়া চ্যাটজিপিটি ডেস্কটপ অ্যাপেও উন্নত ব্রাউজিং সুবিধা যুক্ত করছে ওপেনএআই। এর মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাটজিপিটি থেকে বের না হয়েই ওয়েবসাইট ব্রাউজ, বিভিন্ন অ্যাকাউন্টে লগইন, ফাইল ডাউনলোড এবং ওয়েবপেজের সঙ্গে কাজ করতে পারবেন।

ওপেনএআই আরও একটি রিমোট ক্লাউড ব্রাউজার চালু করছে। এটি ওপেনএআইয়ের সার্ভারে চলবে। এটি চ্যাটজিপিটির এআই এজেন্ট ব্যবহারকারীর হয়ে বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারবে।

বিশ্লেষকদের মতে, এই পরিবর্তন ওপেনএআইয়ের বড় পরিকল্পনার অংশ। প্রতিষ্ঠানটি চ্যাটজিপিটিকে শুধু প্রশ্নের উত্তর দেওয়ার চ্যাটবট হিসেবে নয়, বরং বিভিন্ন কাজের জন্য একটি পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চায়।

অ্যাটলাস আলাদা পণ্য হিসেবে বন্ধ হলেও এর মূল প্রযুক্তি চ্যাটজিপিটির মধ্যে আরও গভীরভাবে যুক্ত হচ্ছে। অর্থাৎ ওয়েব ব্রাউজিংকে ভবিষ্যতের এআই সহকারীর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে ওপেনএআই। তবে সেটি আলাদা ব্রাউজার হিসেবে নয়, বরং বিদ্যমান প্ল্যাটফর্মের অংশ হিসেবেই রাখতে চাইছে প্রতিষ্ঠানটি।

ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি ভিসিকে ‘সাদা দলের’ সভাপতি বলায় প্রতিবাদ, তথ্য যাচাই হ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্ট্যান্ডার্ড ব্যাংকে চাকরি, আবেদন ৩ অক্টোবর পর্যন্ত
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সবার দোয়ায় দ্বিতীয় জীবন পেয়েছি, স্লিপার বাস থেকে বেঁচে ফেরা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ডিসেম্বরের ‘ফেরার হুমকি’: আওয়ামী লীগের সামনে কোন পথ?
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে চার দিনব্যাপী ‘ল’ ফেস্ট শুরু
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9