চ্যাটজিপিটি আনল হেলথ ফিচার, কাজ করবে যেভাবে

১০ জানুয়ারি ২০২৬, ০৮:০২ AM
চ্যাটজিপিটি হেলথ

চ্যাটজিপিটি হেলথ © সংগৃহীত

ওপেনএআই তাদের জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটিতে নতুন ‘চ্যাটজিপিটি হেলথ’ ফিচার যুক্ত করেছে। এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা নিরাপদভাবে নিজেদের চিকিৎসা সংক্রান্ত নথি ও বিভিন্ন স্বাস্থ্যভিত্তিক অ্যাপ চ্যাটজিপিটির সঙ্গে সংযোগ করতে পারবেন। 

সম্প্রতি ওপেনএআই আনুষ্ঠানিকভাবে এটি ঘোষণা করে। এর ফলে ব্যক্তিগত স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক তথ্য আরও নির্ভুল, প্রাসঙ্গিক এবং ব্যবহারকারীকেন্দ্রিকভাবে পাওয়া সম্ভব হবে।

প্রতিষ্ঠানটির অ্যাপ্লিকেশন বিভাগের প্রধান নির্বাহী ফিজি সিমো বলেন, চ্যাটজিপিটি হেলথের লক্ষ্য চ্যাটজিপিটিকে ব্যবহারকারীর ‘ব্যক্তিগত সুপার-অ্যাসিস্ট্যান্ট’ হিসেবে পরিণত করা, যা জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য ও সরঞ্জাম দিয়ে সহায়তা করবে। 

ওপেনএআই জানায়, প্রতি সপ্তাহে ব্যবহারকারীরা স্বাস্থ্যসংক্রান্ত লক্ষ লক্ষ প্রশ্ন চ্যাটজিপিটিতে করেন। চ্যাটজিপিটি হেলথ ব্যবহারকারীর নিজস্ব স্বাস্থ্য তথ্যের ভিত্তিতে আরও প্রাসঙ্গিক ও বাস্তবসম্মত উত্তর দিতে পারবে। নিরাপত্তার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই ফিচারের জন্য আলাদা নিরাপদ স্পেস থাকবে, যেখানে সংযুক্ত ফাইল, কথোপকথন ও অ্যাপ তথ্য অন্য চ্যাট থেকে সম্পূর্ণ আলাদা রাখা হবে। ওপেনএআই স্পষ্ট করে জানিয়েছে, এই তথ্য মডেল প্রশিক্ষণে ব্যবহার হবে না এবং সুরক্ষার জন্য বিশেষ এনক্রিপশন ও ডেটা আইসোলেশন ব্যবস্থাও রয়েছে।

তবে, চ্যাটজিপিটি হেলথ কোনোভাবেই চিকিৎসকের বিকল্প নয়। এটি রোগ নির্ণয় বা চিকিৎসার জন্য নয়; বরং দৈনন্দিন স্বাস্থ্য প্রশ্ন, রিপোর্ট বোঝা ও সুস্থতা ব্যবস্থাপনার সহায়ক তথ্য প্রদানই এর মূল উদ্দেশ্য।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

জুলাই স্মৃতি জাদুঘর সবার জন্য খুলছে আজ, টিকিট বুকিং যেভাবে
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি বুয়েটের শ্রদ্ধা
  • ০৬ আগস্ট ২০২৬
সন্ধ্যার মধ্যে দেশের ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০৬ আগস্ট ২০২৬
টানা বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পে ফের পাহাড় ধস, প্রাণ গেল ৭ ব…
  • ০৬ আগস্ট ২০২৬
পাল্টাপাল্টি কর্মসূচিতে থমথমে জবি, পরিচয়পত্র চেক করে ঢুকতে …
  • ০৬ আগস্ট ২০২৬
এক ঘণ্টার মধ্যে তিন কর্মসূচির ঘোষণা জকসু-ছাত্রদল-ঐক্যবদ্ধ জ…
  • ০৬ আগস্ট ২০২৬