শিক্ষার্থীদের ছবি অনলাইনে প্রকাশে নিষেধাজ্ঞা দিল তুরস্ক

১১ জুলাই ২০২৬, ১১:৪৯ AM
ক্লাসে শিক্ষার্থীরা

ক্লাসে শিক্ষার্থীরা © সংগৃহীত

শিক্ষার্থীদের ছবি ও ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছে তুরস্কের শিক্ষা মন্ত্রণালয়। দেশটির সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইনের আওতায় ১০ দফা নির্দেশনা দিয়ে স্কুলগুলোতে চিঠি পাঠিয়েছে মন্ত্রণালয়।

নির্দেশনায় বলা হয়েছে, স্কুলের ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট বা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্মে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করা যাবে না। আগে প্রকাশ করা এমন তথ্যও সরিয়ে ফেলতে হবে।

নিষেধাজ্ঞার আওতায় রয়েছে শিক্ষার্থীদের ছবি, ভিডিও, শ্রেণির তালিকা, পরিচয় নম্বর, তুরস্কের জাতীয় পরিচয় নম্বর, পরীক্ষার ফল, উপস্থিতির তথ্য এবং শিক্ষাগত পারফরম্যান্সসংক্রান্ত তথ্য।

আরও পড়ুন: হত্যাচেষ্টা চালালে ইরানকে সম্পূর্ণ ধ্বংসের হুমকি ট্রাম্পের

এ ছাড়া স্কুল কর্তৃপক্ষকে আগে প্রকাশ করা সব অনলাইন কনটেন্ট পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে। যেসব নথি, ঘোষণা, ছবি, ভিডিও বা ফাইলে ব্যক্তিগত তথ্য রয়েছে, সেগুলো সবার জন্য উন্মুক্ত রাখা যাবে না।

তবে শিক্ষামূলক কার্যক্রমের প্রয়োজনে ছবি বা ভিডিও ধারণ ও প্রকাশ করতে হলে আগে থেকেই কিছু বিষয় নির্ধারণ করতে হবে। এর মধ্যে রয়েছে ছবি বা ভিডিও ধারণের উদ্দেশ্য, কোন প্ল্যাটফর্মে তা প্রকাশ করা হবে, কতদিন সংরক্ষণ করা হবে এবং কারা তা দেখতে পারবেন।

তুরস্কে কয়েক বছর ধরে কিছু শিক্ষক শ্রেণিকক্ষের কার্যক্রমের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে আসছেন। এসব ভিডিও অনেক সময় লাখ লাখ মানুষের কাছে পৌঁছেছে। তবে এ ধরনের কর্মকাণ্ড নিয়ে সমালোচনাও তৈরি হয়েছে। শিক্ষক ও শিশু অধিকারকর্মীরা বলছেন, শিশুদের অনলাইন কনটেন্টের অংশ হিসেবে ব্যবহার করা উচিত নয়। এতে শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তা ক্ষতিগ্রস্ত হতে পারে। তথ্যসূত্র: হুরিয়েত ডেইলি নিউজ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা ছাত্রদল সভাপতি বহিষ্কার 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে চবির আওয়ামীপন্থি শিক্ষকের কটাক্ষ, …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই ৫০ সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন জুয়ার টাকা চেয়ে না পেয়ে মাকে মারধর, ছেলের বিরুদ্ধে গ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মারা গেছেন ভেবে শেষকৃত্যের প্রস্তুতি নিচ্ছিল পরিবার, ১০ দিন…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সৌদির বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন ইমদাদুল্লাহ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9