হত্যাচেষ্টা চালালে ইরানকে সম্পূর্ণ ধ্বংসের হুমকি ট্রাম্পের

১১ জুলাই ২০২৬, ১১:০৫ AM
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে হত্যার কোনো চেষ্টা করা হলে ইরানের বিভিন্ন স্থাপনা পুরোপুরি ধ্বংস করে দেওয়ার কথা বলেছেন তিনি।

বৃহস্পতিবার (১০ জুলাই) স্থানীয় সময় সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, এক হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে এবং তা ইরানের দিকে তাক করা আছে। ইরান সরকার যদি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টকে (ট্রাম্পকে) হত্যা করে বা হত্যার চেষ্টা করে, তাহলে সঙ্গে সঙ্গেই আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: শান্তি আলোচনা কি আবার শুরু হবে, কবে হতে পারে?

ট্রাম্প বলেন, ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। ইরানের সব এলাকা সম্পূর্ণ ধ্বংস ও নিশ্চিহ্ন করে দিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে এক বছরের জন্য অনুমতি দেওয়া হয়েছে। তারা এটি করতে প্রস্তুত, ইচ্ছুক ও সক্ষম।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার গোয়েন্দা তথ্য দিয়ে ইরানে নতুন করে হামলার পরিবেশ তৈরির অভিযোগ ওঠে ইসরায়েলের বিরুদ্ধে। মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, যুদ্ধবিরতি ভেঙে নতুন সামরিক পদক্ষেপের সিদ্ধান্তে প্রভাব ফেলতেই ট্রাম্প প্রশাসনের কাছে এ তথ্য পাঠানো হয়।

সম্প্রতি ইসরায়েল দাবি করে, ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করছে ইরান। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহে এ–সংক্রান্ত তথ্য ট্রাম্প প্রশাসনের কাছে পৌঁছায়। তবে আরেকটি সূত্র জানায়, গত কয়েক সপ্তাহ ধরেই এমন পরিকল্পনার গুঞ্জন পাচ্ছিল মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।

আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9