হাইতির পর বিশ্বকাপ থেকে বিদায় তুরস্কেরও

২০ জুন ২০২৬, ১২:২২ PM
হারের পর হতাশাগ্রস্ত ফুটবলার

হারের পর হতাশাগ্রস্ত ফুটবলার © সংগৃহীত

ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া দ্বিতীয় দল বনে গেল তুরস্ক। ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের কাছে ১–০ গোলে হারের পর তাদের নকআউট পর্বে ওঠার সব সম্ভাবনাই শেষ হয়ে গেছে। এর মাত্র দুই ঘণ্টা আগেই ‘সি’ গ্রুপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হয়েছিল হাইতির।

এদিকে দুই ম্যাচ শেষে ‘ডি’ গ্রুপের পরিস্থিতিও এখন অনেকটাই স্পষ্ট। স্বাগতিক যুক্তরাষ্ট্র টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে। অন্যদিকে অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের সংগ্রহ ৩ পয়েন্ট করে। তুরস্ক দুই ম্যাচেই হেরে পয়েন্টশূন্য অবস্থায় রয়েছে গ্রুপের তলানিতে।

শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারালেও তুরস্কের সর্বোচ্চ পয়েন্ট হবে ৩। কিন্তু একই সময়ে অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে মুখোমুখি হবে, ফলে অন্তত একটি দল তুরস্কের চেয়ে বেশি পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করবে। এ ছাড়া সমান পয়েন্টের ক্ষেত্রে মুখোমুখি লড়াইয়ের ফল বিবেচনায় নেওয়া হওয়ায় সেখানেও পিছিয়ে রয়েছে তুরস্ক।

সব মিলিয়ে শেষ ম্যাচের ফল যাই হোক, নকআউট পর্বে ওঠার কোনো গাণিতিক সম্ভাবনাই আর অবশিষ্ট নেই তাদের।

চলতি বিশ্বকাপে তুরস্কের অভিযান ছিল শতাশাজনক। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২–০ গোলে হারার পর দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের কাছেও ১–০ ব্যবধানে পরাজিত হয়েছে তারা। দুই ম্যাচে তিন গোল হজম করলেও প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি তুর্কিরা।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬