রেফারির ঘড়ি ছিনিয়ে নিয়ে হাতে পড়লেন বিশ্বকাপে ম্যাচসেরা ফুটবলার

২১ জুন ২০২৬, ০১:৫৭ AM
প্যারাগুয়ের খেলোয়াড় মাতিয়াস গ্যালারজা

প্যারাগুয়ের খেলোয়াড় মাতিয়াস গ্যালারজা © সংগৃহীত

বিশ্বকাপে তুরস্কের বিপক্ষে ম্যাচে এক নজিরবিহীন ও অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন প্যারাগুয়ের খেলোয়াড় মাতিয়াস গ্যালারজা। মাঠের মধ্যে দুই দলের খেলোয়াড়দের মধ্যে তৈরি হওয়া এক উত্তেজনাকর পরিস্থিতির সময় রেফারি ইভান বার্টনের হাত থেকে একটি ঘড়ি মাটিতে পড়ে যায়। মিডফিল্ডার গ্যালারজা সেটি মাটি থেকে কুড়িয়ে নেন এবং নিজের কব্জিতে পরার চেষ্টা করে সেখান থেকে হেঁটে চলে যান। এই ম্যাচে গ্যালারজাই প্যারাগুয়ের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। 

২০২৬ বিশ্বকাপে প্যারাগুয়ে ও তুরস্কের ম্যাচে এই ঘটনা ঘটে এক উত্তেজনাপূর্ণ সময়ে। ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে প্যারাগুয়ের মিডফিল্ডার আলমিরন লাল কার্ড দেখেন।

ফিফার নতুন নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি তর্কের সময় মুখে হাত দিয়ে ইঙ্গিত করে, তাহলে সেটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ধরা হয়। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR) বিষয়টি দেখে সিদ্ধান্ত দেয় এবং রেফারি সরাসরি লাল কার্ড দেখান।

এরপর ম্যাচে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে। দ্বিতীয়ার্ধে রেফারি ইভান বার্টন আবার মাঠে ফেরেন। তখন দেখা যায়, তার দুই হাতে দুটি ঘড়ি আছে। তবে কোনটি মাঠে পড়ে যাওয়া ঘড়ি, তা নিশ্চিতভাবে জানা যায়নি।

এই সময়ই গালারজা রেফারির ঘড়ি তুলে নেন। তিনি সেটি হাতে পরার চেষ্টা করেন এবং পরে সেখান থেকে হেঁটে চলে যান। এই দৃশ্য দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।

তবে মাঠে গালারজার পারফরম্যান্স ছিল আরও গুরুত্বপূর্ণ। তিনি ম্যাচে একমাত্র গোলটি করেন এবং প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে জিতিয়ে দেন। তার এই পারফরম্যান্সের জন্য তিনি ম্যাচসেরার পুরস্কারও পান।

এই হারের ফলে তুরস্ক বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে। তারা আগের ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষেও হেরেছিল, ফলে গ্রুপ পর্ব থেকেই তাদের বিদায় নিশ্চিত হয়ে যায়।

অন্যদিকে এই জয়ের মাধ্যমে প্যারাগুয়ে গ্রুপ ডি-তে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। তারা এখন দ্বিতীয় স্থানে ওঠার লড়াইয়ে টিকে আছে এবং শেষ ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে।

দেশের ৩০ শতাংশ শিক্ষার্থী জীবনভর ‘কঠিন সিদ্ধান্ত’ নেওয়ার কথ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘ব্রো’ ডাকা নিয়ে সংঘর্ষে জড়ালেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যাল…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
যশোরের অভয়নগরে মাদক বিক্রিতে বাধা, ছাত্রদল নেতা ছুরিকাহত
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
অসহযোগিতার পরও ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশের তারিখ জানাল বোর্ড
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দিল্লিতে মণিপুরী সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9