মিউজ ইমেজ চালু করার পাশাপাশি জেনারেটিভ এআই টুল আরও বিস্তৃত করার উদ্যোগ মেটার

০৮ জুলাই ২০২৬, ১২:৫৬ PM
মিউজ ইমেজ চালু করেছে মেটা

মিউজ ইমেজ চালু করেছে মেটা © সংগৃহীত

জেনারেটিভ এআই প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে নতুন ইমেজ তৈরির মডেল মিউজ ইমেজ চালু করেছে মেটা প্ল্যাটফর্মস। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, তাদের মেটা সুপারইন্টেলিজেন্স ল্যাবসের তৈরি এই মডেলের মাধ্যমে ব্যবহারকারীরা নির্দেশনা দিয়ে ছবি তৈরি ও সম্পাদনা করতে পারবেন।

মঙ্গলবার (৭ জুলাই) এক ঘোষণায় মেটা জানায়, তাদের মেটা এআই চ্যাটবটের সঙ্গে যুক্ত মিউজ ইমেজ জটিল নির্দেশনা বুঝতে সক্ষম। পাশাপাশি ব্যবহারকারীরা ছবি ইনপুট হিসেবে ব্যবহার করে নতুন ছবি তৈরি করতে পারবেন এবং স্কেচ বা টীকা যোগ করে তৈরি করা ছবিতে পরিবর্তন আনতে পারবেন।

প্রাথমিকভাবে নির্বাচিত কয়েকটি দেশে মিউজ ইমেজ চালু করা হচ্ছে। এসব দেশে ইনস্টাগ্রাম স্টোরিজে ৩০টির বেশি নতুন এআই ইফেক্ট যুক্ত করা হবে। একই সঙ্গে হোয়াটসঅ্যাপের মেটা এআই-এর মাধ্যমে সরাসরি চ্যাটে ছবি তৈরির সুবিধাও দেওয়া হবে।

মেটা জানিয়েছে, ভবিষ্যতে আরও বেশি দেশে মিউজ ইমেজ চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এটি ফেসবুক ও মেসেঞ্জারের সঙ্গেও যুক্ত করা হবে। মেটা এআইয়ের সঙ্গে মিউজ ইমেজের সাধারণ ব্যবহার বিনামূল্যে করা যাবে। তবে অতিরিক্ত ছবি তৈরির সুবিধা নিতে ব্যবহারকারীদের মেটার সাবস্ক্রিপশন পরিকল্পনা গ্রহণ করতে হবে।

আরও পড়ুন : আজ একই সময়ে সূর্যালোক পাবে বিশ্বের ৯৯ শতাংশ মানুষ

এদিকে মেটা চলতি বছরের এপ্রিলে মিউজ স্পার্ক নামে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল চালু করেছিল। এটি ছিল মেটা সুপারইন্টেলিজেন্স ল্যাবস দলের তৈরি প্রথম টেক্সট ও যুক্তিভিত্তিক এআই মডেল। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পাল্লা দিতে গত বছর এই বিশেষ দল গঠন করেছিল মেটা।

বর্তমানে উন্নত এআই মডেলগুলো প্রযুক্তি খাতের অন্যতম আলোচিত বিষয়। সফটওয়্যার কোড লেখা, কনটেন্ট তৈরি, গ্রাহক সহায়তা এবং বিভিন্ন স্বয়ংক্রিয় কাজ পরিচালনায় এসব মডেলের ব্যবহার দ্রুত বাড়ছে। মেটা একই সঙ্গে তাদের ভিডিও তৈরির এআই মডেল ‘মিউজ ভিডিও’-এর একটি প্রাথমিক সংস্করণের (প্রিভিউ) ঘোষণাও দিয়েছে। তথ্যসূত্র: রয়টার্স।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ …
  • ২৯ আগস্ট ২০২৬
অ্যারিসটোফার্মা লিমিটেডে চাকরি, আবেদন ৮ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৯ আগস্ট ২০২৬
নতুন নীতিমালায় প্রাথমিক শিক্ষক বদলিতে ধীরগতি
  • ২৯ আগস্ট ২০২৬
বিপিএল ইস্যুতে তামিমের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ক্রিকেটাররা
  • ২৯ আগস্ট ২০২৬
জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দি…
  • ২৯ আগস্ট ২০২৬
লঘুচাপে ভারী বৃষ্টির আভাস, কয়েক অঞ্চলে নদীর পানি বাড়ার শঙ্কা
  • ২৯ আগস্ট ২০২৬