পুপরোয়া ও কোনেক্সাস এআই অ্যান্ড অ্যাডটেকের আয়োজনে মেটা ট্রেনিং সেশন অনুষ্ঠিত

১৭ মে ২০২৬, ০১:৩৬ AM
মেটা ট্রেনিং সেশন

মেটা ট্রেনিং সেশন © টিডিসি ফটো

প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক রিলেশনস অফিসার্স অ্যাসোসিয়েশন (পুপরোয়া) ও কোনেক্সাস এআই অ্যান্ড অ্যাডটেক (CoNexus AI & AdTech)-এর যৌথভাবে আজ শনিবার ঢাকার অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (APUB)-এর কনফারেন্স হলে ‘মেটা ট্রেইনিং সেশন ২০২৬ আয়োজন করে। পিআর ও কমিউনিকেশন্স প্রফেশনাল্সদেরকে মেটা প্লাটফর্ম ব্যাবহারের মাধ্যমে জনসংযোগ ক্যাম্পেইনে কার্যকরি দক্ষতাবৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
 
প্রশিক্ষণ সেশনে PUPROA)-এর সভাপতি আবু মিয়া আকন্দ (তুহিন), সাধারণ সম্পাদক আবু সাদাত, সহ-সভাপতি মুহাম্মদ ইমতিয়াজ এবং উপদেষ্টা বেলাল আহমেদসহ সংগঠনটির সদস্য ও উপদেষ্টাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, সাউথইস্ট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, বিইউএফটি, আইইউবিএটি, এইউএসটি, আইএসইউ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, সোনারগাঁও ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এতে অংশ নেন।
 
কোনেক্সাস এআই অ্যান্ড অ্যাডটেক-এর পার্টনার ডিরেক্টর (অ্যাডটেক) এবং মেটা-র সাবেক ক্লায়েন্ট পার্টনার লিড তিথি চৌধুরী এই সেশনে প্রধান রিসোর্স পার্সন ছিলেন। প্রশিক্ষণে বাংলাদেশে মেটা-র ইউজার্স ল্যান্ডস্কেপ, অ্যাড পেমেন্ট সলিউশিন, ক্রেডিট সুবিধা, কমিউনিটি বিল্ডিং, ক্যাম্পেইন অপ্টিমাইজেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়।
 
অনুষ্ঠান শেষে কোনেক্সাস এআই অ্যান্ড অ্যাডটেক-এর পক্ষ থেকে কর্মশালায় অংশগ্রহণকারী সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। পুপরোয়ার পক্ষ থেকে তিথি চৌধুরী (পার্টনার ডিরেক্টর, অ্যাডটেক, কোনেক্সাস এআই অ্যান্ড অ্যাডটেক), মেহেদী হাসান ইমন (ক্লায়েন্ট পার্টনার, কোনেক্সাস এআই অ্যান্ড অ্যাডটেক) এবং মাহফুজ আহমেদ (এভিপি ও সিনিয়র ম্যানেজার, সিটি ব্যাংক পিএলসি এবং মেটা-র সাবেক সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার)-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
 
পুপরোয়ার সভাপতি আবু মিয়া আকন্দ  আধুনিক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগের ক্ষেত্রে ডিজিটাল দক্ষতার গুরুত্বের ওপর জোর দেন এবং এই পেশাদার উন্নয়নমূলক উদ্যোগে অংশগ্রহনের জন্য কোনেক্সাস এআই অ্যান্ড অ্যাডটেক-কে ধন্যবাদ জানান।

ইন্টার মায়ামির নতুন কোচ কে এই গনজালেজ
  • ২৮ আগস্ট ২০২৬
একসঙ্গে খাবার গ্রহণ কমায় ডিপ্রেশনের ঝুঁকি, বলছে গবেষণা
  • ২৮ আগস্ট ২০২৬
এনএসইউতে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
  • ২৮ আগস্ট ২০২৬
 অ্যাসোসিয়েট অফিসার পদে অ্যাকশনএইডে চাকরির সুযোগ 
  • ২৮ আগস্ট ২০২৬
ওয়ালটনের করপোরেট অফিস পরিদর্শন করলেন তামিম ইকবাল
  • ২৮ আগস্ট ২০২৬
বিজিবির অভিযানে ফেনী সীমান্তে গাঁজাসহ সিএনজি জব্দ
  • ২৮ আগস্ট ২০২৬