সরকারি খাতে প্রথম শেয়ারেবল ক্লাউড ফেসিলিটি চালুর কথা জানালেন ফাইজ তাইয়েব

১৪ জানুয়ারি ২০২৬, ০৯:৪৪ AM
ধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ তাইয়েব আহমেদ

ধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ তাইয়েব আহমেদ © ফাইল ছবি

দেশে সরকারি খাতে প্রথমবারের মতো শেয়ারেবল ক্লাউড ফেসিলিটি চালুর কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ফাইজ তাইয়েব আহমেদ। আজ বুধবার (১৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ সুখবর দেন তিনি।

‘ব্রেকিং’ উল্লেখ করে ফাইজ তাইয়েব আহমেদ লিখেছেন, ‘দেশে উচ্চতর শিক্ষা, গবেষণা এবং মেশিন লার্নিংভিত্তিক Skill Development ত্বরান্বিত করতে Bangladesh HiTech Park Authority (BHTPA), ২০টির অধিক NVIDIA Volta Architecture Tensor Core GPU একটি Cloud Resource Management Platform এর মাধ্যমে ইন্টিগ্রেট করে আজ উন্মুক্ত করছে।’ 

সরকারি খাতে এ ধরনের শেয়ারেবল ক্লাউড ফেসিলিটি এটাই প্রথম উল্লেখ করে ফাইজ তাইয়েব আহমেদ বলেন, ‘এই অবকাঠামোর মাধ্যমে Machine Learning-ভিত্তিক ডেটা সেট ট্রেনিং, Threat Intelligence, Geo-science Modeling-সহ বিভিন্ন হাই পারফরম্যান্স কম্পিউটিং কার্যক্রম পরিচালনা সম্ভব হবে, যা প্রায় ৯০০ টিরও বেশি সিপিইউ সমতুল্য কম্পিউটেশন সক্ষমতা প্রদান করবে (স্পেসিফিকেশন অনুযায়ী ১টি জিপিইউ ≈ ৪৫টি সিপিইউ)। 

আরও পড়ুন: শাকসু ও ব্রাকসু নির্বাচন আয়োজনে সহযোগিতা করবে ইসি: সাদিক কায়েম

সম্মিলিতভাবে এই ক্লাউড সর্বোচ্চ ২ হাজার ২৪০ teraFLOPS Deep Learning Capacity অফার করতে সক্ষম জানিয়ে তিনি বলেন, ‘যারা ছোটখাটো এআই মডেল সিমুলেশন এবং ট্রেইন করতে চান, ইনফারেন্স টেস্ট করতে চান, আমাদের সাথে যোগাযোগ করুন। আগ্রহী ব্যক্তি, প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানসমূহকে [datacenter@bcc.gov.bd] ই-মেইলে আগ্রহ প্রকাশ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।’

টানা তিন দফায় কমল সোনার দাম, এবার ভরি কত?
  • ২০ মে ২০২৬
ছাত্রদল নেতা তারিকের পৃষ্ঠপোষকতায় ফুটসাল টুর্নামেন্ট
  • ২০ মে ২০২৬
সরকারি চাকরিজীবীদের ১০ শতাংশ মহার্ঘ ভাতা পে স্কেলে সমন্বয় হ…
  • ২০ মে ২০২৬
হল ব্যবস্থাপনায় অনিয়ম, বাতিল হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের…
  • ২০ মে ২০২৬
ধান বিক্রির টাকায় আবাদের খরচ-শ্রমিকের মজুরিও উঠছে না , বিপদ…
  • ২০ মে ২০২৬
যত নিষ্ঠার সঙ্গে গাড়ির পেছনে দৌঁড়াচ্ছেন, তত নিষ্ঠার সঙ্গে দ…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081