গুগল সার্চে এলো যে পরিবর্তন

২৮ জুলাই ২০২৫, ০৯:৪১ AM , আপডেট: ০৫ আগস্ট ২০২৫, ১০:৪৭ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি সম্পাদিত

গুগল তাদের সার্চ ইঞ্জিনে এনেছে নতুন এক ফিচার—‘ওয়েব গাইড’। এটি গুগলের নিজস্ব জেমিনি এআই প্রযুক্তিনির্ভর একটি ব্যবস্থা, যার কাজ হলো ব্যবহারকারীর সার্চ করা বিষয়গুলোকে আরও গোছানো ও সহজভাবে উপস্থাপন করা।

নতুন এই ফিচার ব্যবহার করলে আপনি যদি সার্চে লেখেন “how to care for a mango tree”, তাহলে গুগল প্রথমে দেখাবে দুটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট, এরপর একটি সংক্ষিপ্ত এআই-জেনারেটেড সারাংশ, তারপর বিষয়ভিত্তিক ক্যাটাগরিতে সাজানো ফলাফল। এতে এক নজরেই আপনি বুঝতে পারবেন কোন তথ্যটা কোথায় আছে।

যারা দ্রুত, নির্ভুল এবং নির্দিষ্ট তথ্য পেতে চান, তাদের জন্য এই ফিচার হবে দারুণ সহায়ক। তবে আপনি চাইলে আগের মতো পুরনো স্টাইলের সার্চ ফলাফলও দেখতে পারবেন। ভবিষ্যতে এই ওয়েব গাইডই গুগলের “All” ট্যাবের অংশ হয়ে উঠবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং গুগল সার্চ ল্যাবস থেকে এটি চালু করা যাবে।

আগে যেভাবে সার্চ দিলে এলোমেলোভাবে অনেক ওয়েবসাইটের লিঙ্ক একসঙ্গে দেখা যেত, এখন সেগুলো থিমভিত্তিকভাবে ক্যাটাগরি করে সাজিয়ে দেওয়া হবে। গুগলের মতে, এতে শুধু সময়ই বাঁচবে না, ভুল বা বিভ্রান্তিকর তথ্যের ঝামেলাও কমবে। তরুণ প্রজন্মের জন্য এটি বিশেষভাবে উপযোগী হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

ডিএনএতে শনাক্ত ১০ মরদেহ, নিখোঁজ মুক্তার সন্ধান মেলেনি
  • ২৭ অক্টোবর ২০২৬
১৩ থেকে ১৬তম গ্রেডে ২২ পদে কর্মচারী নিয়োগ দেবে চট্টগ্রাম বি…
  • ২৭ অক্টোবর ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু: স্বামীসহ ৭ জনে…
  • ২৭ অক্টোবর ২০২৬
সৌদি প্রবাসী কর্মীদের সুখবর দিলেন কর্মসংস্থানমন্ত্রী আরিফুল…
  • ২৭ অক্টোবর ২০২৬
স্মৃতিশক্তি হারানোর আগেই সংকেত দেয় চোখ-কান? কোন লক্ষণ দেখলে…
  • ২৭ অক্টোবর ২০২৬
রাতে ইডেন কলেজ শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণ, যুবকের চুল ক…
  • ২৭ অক্টোবর ২০২৬