২৪ জুন রাতে বন্ধ থাকবে টেলিটকের রিচার্জ সেবা

২২ জুন ২০২৫, ০৬:৪৩ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০৫:২৬ PM
টেলিটকের লোগো

টেলিটকের লোগো © সংগৃহীত

দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা নিশ্চিত করতে মান উন্নয়নে কাজ করছে টেলিটক বাংলাদেশ লিমিটেড। এ কারণে আগামী ২৪ জুন (মঙ্গলবার) রাত ১২টা ১ মিনিট থেকে সকাল ৬টা পর্যন্ত টেলিটকের সব ধরনের রিচার্জ সেবা বন্ধ থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন। তিনি বলেন, “এই সময়ের মধ্যে টেলিটকের নম্বরে কোনো ধরনের রিচার্জ সেবা পাওয়া যাবে না। তবে নির্ধারিত সময় শেষে সব সেবা স্বাভাবিকভাবে চালু থাকবে।”

টেলিটকের পক্ষ থেকে সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। এছাড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, টেলিটকের গ্রাহকদের আরও উন্নত ও নিরবচ্ছিন্ন সেবা দিতে এই আপগ্রেডেশন জরুরি।

ময়মনসিংহে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৫১তম বিসিএসের সিলেবাস প্রকাশ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি ২য় বর্ষের ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে ফুটপাত উচ্ছেদে পুলিশ-হকার সংঘর্ষ, গাড়িতে আগুন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬