হোয়াটসঅ্যাপে অডিও-ভিডিও কলের লিংক শেয়ার করবেন যেভাবে

১২ অক্টোবর ২০২৪, ১২:০৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
হোয়াটসঅ্যাপ ব্যবহার

হোয়াটসঅ্যাপ ব্যবহার © সংগৃহীত

হোয়াটসঅ্যাপ ব্যবহার করে তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের পাশাপাশি সহজেই অডিও ও ভিডিও কল করা যায়। আর তাই অনেকেই ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের কাজের প্রয়োজনে হোয়াটসঅ্যাপে নিয়মিত অনলাইন সভা করেন।

সরাসরি নির্দিষ্ট ব্যক্তিকে বা গ্রুপে কল করে এ ধরনের সভা করা গেলেও সম্প্রতি নতুন এক সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। এ সুবিধা কাজে লাগিয়ে গুগল মিট বা জুমের আদলে নির্দিষ্ট ব্যক্তিদের কাছে অডিও ও ভিডিও কলের লিংক পাঠিয়ে অনলাইন সভায় যোগ দেওয়ার আমন্ত্রণ পাঠানো যায় হোয়াটসঅ্যাপে।

গুগল মিট বা জুমে যেভাবে অডিও-ভিডিও কলের লিঙ্ক শেয়ার করা যায়, শোনা যাচ্ছে যে এবার হোয়াটসঅ্যাপেও সেভাবেই করা যাবে। ভিডিও কলে এআর ফিল্টার যোগ করতে চলেছে মেটা মালিকানাধীন এই সংস্থা, থাকতে চলেছে ব্যাকগ্রাউন্ড বদলানোর সুযোগও, যাতে ব্যবহারকারীদের প্রাইভেসি বিঘ্নিত না হয় তা নিশ্চিত করবে প্ল্যাটফর্মটি।

একটি কল লিংক ৯০ দিন পর্যন্ত কার্যকর থাকে। আর তাই পরে যেকোনো সময় লিংকটি ব্যবহার করে অন্যদের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ থাকায় এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। হোয়াটসঅ্যাপে অডিও-ভিডিও কলের লিংক তৈরির পদ্ধতি দেখে নেওয়া যাক।

আরও পড়ুন: কারিগরির অধীনে সাড়ে তিন লাখ প্রশিক্ষণার্থী বিপাকে

হোয়াটসঅ্যাপে অডিও ও ভিডিও কলের লিংক তৈরির জন্য প্রথমে স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপে প্রবেশ করে কলস ট্যাব অপশন নির্বাচন করতে হবে। এরপর কলস ট্যাবের নিচের ডানদিকে থাকা কল প্লাস আইকনে ট্যাপ করে নিউ কল লিংক অপশনে ক্লিক করতে হবে। এবার পরের পৃষ্ঠায় কল টাইপ অপশন ট্যাপ করে প্রয়োজন অনুযায়ী ‘ভিডিও’ বা ‘ভয়েস’ অপশন নির্বাচন করতে হবে।

এরপর সেন্ড লিংক ভায়া হোয়াটসঅ্যাপ অপশন ট্যাপ করে লিংকটি অন্যদের চ্যাট বক্সে পাঠানো যাবে। চাইলে শেয়ার লিংক অপশনের মাধ্যমে ই–মেইলের মাধ্যমেও অন্যদের পাঠানো যাবে লিংকটি।

ড্যাফোডিল কর্মচারীর ৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাড়িওয়ালা…
  • ০৭ এপ্রিল ২০২৬
নয়া জ্বালানি ব্যবস্থা গড়তে চান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
  • ০৭ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধাপরাধ নিয়ে সতর্ক হতে বললেন মার্কিন সিনেটর
  • ০৭ এপ্রিল ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে ৫ ঘণ্টা আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিয…
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় নারী কর্মী আটক, ‘অগণতান্ত্রিক আচরণ’ আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
সুযোগ থাকলে ইরানের তেল দখল করে নিতাম, কিন্তু আমেরিকানরা চায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
close