রীতি ভেঙে এস-২৭ সিরিজে ৪ মডেলের স্মার্টফোন আনছে স্যামসাং, ডিসপ্লেতে থাকছে মেগা চমক

২২ অক্টোবর ২০২৬, ০৩:১৮ PM
স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের স্মার্টফোন

স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের স্মার্টফোন © সংগৃহীত

স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের এস-২৬ স্মার্টফোন এখন বাজার কাঁপাচ্ছে। এর মধ্যেই এস-২৭ সিরিজের মডেলগুলো বাজারে আনার তোড়জোর শুরু করে দিল বহুজাতিক দক্ষিণ কোরীয় টেক জায়ান্ট। ডিভাইসের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে তারা। জোর কদমে চলছে যন্ত্রাংশ তৈরির কাজও।

পশ্চিমা গণমাধ্যমগুলোর দাবি, গ্যালাক্সি এস-২৭ সিরিজের চারটি স্মার্টফোন বাজারে আনবে স্যামসাং। সেগুলি হল, এস-২৭, এস-২৭ প্লাস, এস-২৭ প্রো এবং এস-২৭ আল্ট্রা। এত দিন এই ধরনের সিরিজে ছিল তিনটি মডেল। সে সংখ্যা এবার বাড়াচ্ছে দক্ষিণ কোরীয় টেক জায়ান্ট। 

এতে নতুন সংযোজন থাকছে প্রো মডেল। সূত্র বলছে, এস-২৭ সিরিজের চারটি স্মার্টফোনের ডিসপ্লের আকার পৃথক রাখছে স্যামসাং। বেস মডেলটিতে ৬.২৭ ইঞ্চি এবং প্লাস ও প্রো-তে ৬.৬ এবং ৬.৪৭ ইঞ্চি হবে। আর আল্ট্রার ডিসপ্লে ৬.৮৯ ইঞ্চি হতে পারে।

আরও খবর: ইউরোপজুড়ে আকস্মিকভাবে বন্ধ শত শত ওয়েবসাইট, ঝুঁকিতে বাংলাদেশও

যন্ত্রাংশের মূল্যবৃদ্ধির জেরে সাম্প্রতিক সময়ে অনেক বেড়েছে স্মার্টফোনের দাম। বিশেষত, র‌্যাম ও স্টোরেজের অগ্নিমূল্য ‘বাজেট বান্ধব’ মডেলগুলোকেও দামি করে তুলেছে। এ পরিস্থিতিতে এস-২৬ সিরিজের ফোন নির্মাণে অব্যবহৃত যন্ত্রাংশ নতুন ডিভাইসে কাজে লাগাবে স্যামসাং। যদিও এ নিয়ে সংস্থাটি কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

চলতি বছরের নভেম্বর থেকে পাওয়া যাবে স্যামসাংয়ের নতুন স্মার্ট-চশমা। এর সফটওয়্যার পুরোপুরি নিয়ন্ত্রণ করবে বহুজাতিক মার্কিন টেক জায়ান্ট গুগ্‌ল। ফলে ডিভাইসটিতে গ্যালাক্সি সিরিজের এস-২৫ বা এস-২৬ স্মার্টফোনের স্বাদ ব্যবহারকারী পাবেন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। খবর: আনন্দবাজার।

নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়…
  • ২২ অক্টোবর ২০২৬
৩৪ বছর বয়সেই ২৫ হাজার কোটির সামাজ্য, ‘কোলাভেরি ডি’ খ্যাত রব…
  • ২২ অক্টোবর ২০২৬
‘২০০৬-২০০৮ সালের বাংলাদেশ ক্রিকেটে ফিরে গেছি’, হতাশ ইমরুল ক…
  • ২২ অক্টোবর ২০২৬
সোহরাওয়ার্দী হাসপাতলে একজনকে পিটিয়ে হত্যা
  • ২২ অক্টোবর ২০২৬
কারাবন্দী বিএনপি নেতার মৃত্যু, ‘অবহেলার’ অভিযোগ পরিবারের
  • ২২ অক্টোবর ২০২৬