‘শিক্ষা মন্ত্রণালয়ের ভুল সিদ্ধান্তে কারিগরিতে শিক্ষার্থী কমছে’

৩০ আগস্ট ২০২২, ০৩:৪৫ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © সংগৃহীত

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কমে যাচ্ছে শিক্ষার্থী ভর্তির সংখ্যা। গত তিন বছর ধরে সরকারি-বেসরকারি কারিগরি স্কুল-কলেজগুলোতে অনেক আসন খালি থাকছে। নানা সংকট, বয়সের সময়সীমা কমানের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বর্তমানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের সময়সীমা কমালে এ পরিস্থিতি আরও সংকটের মধ্যে পড়বে বলে দাবি তোলা হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিইবি) ২৪তম জাতীয় সম্মেলন ও ৪৩তম কাউন্সিল অধিবেশনের প্রস্তুতি সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।

আগামী ১ সেপ্টেম্বর ২৪তম জাতীয় সম্মেলন ও ৪৩তম কাউন্সিল অধিবেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

লিখিত বক্তব্যে কারিগরি শিক্ষার বিষয়ে বলা হয়েছে, দেশের সব প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মসংস্থান বাড়ানো প্রয়োজন। পলিটেকনিকের ৭৭৭জন স্টেপ প্রকল্পের শিক্ষকদের রাজস্বখাতভুক্ত। কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষকদের অসম্মানজনক পদোন্নতি প্রথা বন্ধ করে উচ্চ পদে বেতন স্কেল প্রদান, এসএসসি ভোকেশনাল শিক্ষকদের পদোন্নতির সুযোগ সৃষ্টি ও জাতীয়করণ মাধ্যমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক (কারিগরি) পদকে স্থায়ী পদ করা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সম্মানজনক বেতন ও পদমর্যাদা নির্ধারণের দাবি তুলে ধরা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইডিইবি’র সধারণ সম্পাদক মো. সামসুর রহমান বলেন, ২৪তম জাতীয় সম্মেলনে জাতীয় সমৃদ্ধি ও কর্মস্থানের জন্য উদ্যোগতা উন্নয়ন’ প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। এখানে আগামী দিনের জন্য মানুষের খাদ্য, কর্মসংস্থান, ভূমি স্বল্পতায় খাদ্য সংকট ও বিশুদ্ধ পানি সংকটের আশঙ্কা করা হয়েছে। এসব সমাধানে নানা দিক তুলে ধরা হয়েছে।

‘গত তিন বছরে কারিগরি শিক্ষার প্রতি মানুষ আগ্রহ হারিয়ে ফেলছে। সরকারি-বেসরকারি পলিটেকনিক্যালগুলোতে শিক্ষার্থীর আসন খালি থাকছে। শিক্ষা মন্ত্রণালয়ের ভুল সিদ্ধান্তের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বর্তমানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং চার বছরের কোর্স শিক্ষামন্ত্রী তিন বছর করার প্রস্তাব রেখেছেন। এতে করে শিক্ষার্থী-শিক্ষকরা ক্ষিপ্ত হয়ে উঠেছেন। এটি বাস্তবায়ন হলে দেশ-বিদেশে কারিগরি শিক্ষার মান আরও কমে যাবে। শিক্ষার্থীরা ভর্তিতে আগ্রহ হারিয়ে ফেলবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সহ-সভাপতি মো. এ কে এম আব্দুল মোতালেব, মো. মোকলেসুল রহমান, মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

শেষ মুহূর্তে ঢাকা সফর স্থগিত চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রীর
  • ৩০ মার্চ ২০২৬
নাচতে নাচতে শিশুকে চড় মারল রোবট
  • ৩০ মার্চ ২০২৬
ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প
  • ৩০ মার্চ ২০২৬
ইলন মাস্ককে সহায়তার প্রস্তাব জুকারবার্গের
  • ৩০ মার্চ ২০২৬
পুরো নতুন একাদশ নামিয়েও বাজিমাত ফ্রান্সের
  • ৩০ মার্চ ২০২৬
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence