ডিপ্লোমা টেক্সটাইল শিক্ষার্থীদের বদলির আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর

২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ AM
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড © ফাইল ফটো

ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ৩য় ও ৪র্থ পর্বে অধ্যয়নরত শিক্ষার্থীদের বদলির আবেদনের সুযোগ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীরা নিজ নিজ বর্তমান প্রতিষ্ঠানের অধ্যক্ষের কাছে বদলির জন্য আবেদন করতে পারবেন। তবে বদলির ক্ষেত্রে আসন খালি থাকা এবং বোর্ডের নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী অনিমেশ পালের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বদলিতে আগ্রহী শিক্ষার্থীকে বর্তমান প্রতিষ্ঠানের অধ্যক্ষের কাছে আবেদন করতে হবে। আবেদনে বাবা, মা বা উপযুক্ত অভিভাবকের প্রতিস্বাক্ষর থাকতে হবে। আবেদন পাওয়ার পর প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তা যাচাই-বাছাই করে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে বোর্ডে তথ্য পাঠাবে।

বদলির আবেদন অনলাইনে পাঠানোর জন্য বোর্ডের ওয়েবসাইটের ‘অনলাইনে তথ্য প্রেরণ বা গ্রহণ’ অংশে গিয়ে ‘ডিপ্লোমা পর্যায়’ থেকে ‘ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ট্রান্সফার ডাটা এন্ট্রি লিংক’-এ প্রবেশ করতে হবে। এ জন্য বোর্ড নির্ধারিত অনলাইন ব্যবস্থাও ব্যবহার করা যাবে। অনলাইনে তথ্য পাঠানোর জন্য সার্ভার ২৮ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত খোলা থাকবে।

বদলির ক্ষেত্রে শিক্ষার্থীর টেকনোলজি, প্রবিধান ও শিফটের মিল থাকা বাধ্যতামূলক। অর্থাৎ প্রথম শিফটের শিক্ষার্থী প্রথম শিফটেই এবং দ্বিতীয় শিফটের শিক্ষার্থী দ্বিতীয় শিফটেই বদলির সুযোগ পাবেন।

বোর্ড জানিয়েছে, এইচএসসি (বিজ্ঞান), এইচএসসি (ভোকেশনাল) ও আলিম (বিজ্ঞান) পাস করে সরাসরি ৩য় বা ৪র্থ পর্বে ভর্তি হওয়া শিক্ষার্থীরা বদলির জন্য আবেদন করতে পারবেন না। একইভাবে কোনো বিষয়ে অকৃতকার্য বা রেফার্ড শিক্ষার্থীও বদলির যোগ্য হবেন না। শুধু সব বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরাই বদলির আবেদন করতে পারবেন।

সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বদলির ক্ষেত্রেও আলাদা শর্ত রয়েছে। সরকারি প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী শুধু সরকারি প্রতিষ্ঠানে এবং বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থী শুধু বেসরকারি প্রতিষ্ঠানে বদলি হতে পারবেন। যে প্রতিষ্ঠানে বদলি হতে চাওয়া হচ্ছে, সেখানে সংশ্লিষ্ট টেকনোলজি থাকতে হবে এবং ওই পর্বে শিক্ষার্থী থাকার শর্তও রয়েছে।

বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বদলির ক্ষেত্রে বর্তমান ও কাঙ্ক্ষিত দুই প্রতিষ্ঠানের সম্মতি থাকতে হবে। এ ক্ষেত্রে বর্তমান প্রতিষ্ঠান থেকে বোর্ড নির্ধারিত সময়ের মধ্যে লগইন করে নির্ধারিত ছকে অনলাইনে তথ্য পাঠাতে হবে।

প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি হচ্ছে রাজধানীর এক কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটিতে যবিপ্রবির বিশেষ পরিবহন সেবা, উচ্ছ্বসিত শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকায় বসছে ৪ জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট
  • ১৫ অক্টোবর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে একটি চক্র: রিজ…
  • ১৫ অক্টোবর ২০২৬