কারিগরি শিক্ষকদের মে মাসের বেতনের চেক ছাড়

১১ জুন ২০২৬, ০৯:৫৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি সম্পাদিত

এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চলতি বছরের মে মাসের মাসের বেতনের চেক ছাড় হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ১৫ জুন পর্যন্ত ব্যাংক থেকে এমপিওর টাকা তুলতে পারবেন।

বৃহস্পতিবার (১১ জুন) কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল হক খান স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অত্র দপ্তরের স্মারক নং- ৫৭,০৩,০০০০,০২৮.২০.০০৩.২৫-২৮০,২৮১, ২৮২, ২৮৩ তারিখ: ১১/০৬/২০২৬ মোতাবেক বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি (বিএম), এসএসসি (ভোকেশনাল), মাদ্রাসা (ভোকেশনাল ও বিএম) এবং কৃষি ডিপ্লোমা শিক্ষক-কর্মচারীদের চলতি বছরের মে মাসের বেতন ভাতার সরকারি অংশ সংশ্লিষ্ট ৮ টি চেক হস্তান্তর করা হয়েছে। যা অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংক পিএলসির প্রধান বা স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। 

আরও পড়ুন: সরিয়ে দেওয়া হলো এমাজউদ্দীন কন্যা বাউবি প্রো-ভিসি ড. দিল রওশন আরাকে

শিক্ষক-কর্মচারীগণ তাদের নিজ নিজ ব্যাংক একাউন্ট নম্বরের মাধ্যমে চলতি বছরের মে মাসের বেতন ভাতা আগামী ১৫ তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে উত্তোলন করতে পারবেন।

২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬