কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় কত বরাদ্দ দিল সরকার

১১ জুন ২০২৬, ০৪:০৩ PM
কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় সরকারের বাজেট ঘোষণা

কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় সরকারের বাজেট ঘোষণা © টিডিসি ফটো

২০২৬-২০২৭ অর্থবছরে কারিগরি ও মাদ্রাসা শিক্ষার জন্য বরাদ্দ দেয়া হয়েছে ১৮ হাজার ৪৫৯ কোটি টাকা। যা গত অর্থবছর ছিল ১২ হাজার ৬৭৮ কোটি টাকা।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের জন্য মন্ত্রিসভা বৈঠকে অনুমোদন দেয়া হয়। 

জানা যায়, শিক্ষায় মোট বাজেট ১ লাখ ৩৬ হাজার ৬২০ কোটি টাকা। যা মোট জিডিপির ২ শতাংশ। এ বছর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে বাজেট বরাদ্দ দেয়া হয়েছে ৫৭ হাজার ৩০২ কোটি টাকা। প্রাথমিকে ৪৬ হাজার ৭৩৮ কোটি টাকা।

জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ মোট জাতীয় বাজেট প্রস্তাব করেন প্রায় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এর মধ্যে শিক্ষার দুই মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ৯৫ হাজার ৬৪৪ কোটি টাকা।

যা মোট জাতীয় বাজেটের ১২ দশমিক এক শতাংশের মতো। সবশেষ আওয়ামী লীগের ২০২৪-২৫ অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন ৯৪ হাজার ৭১০ কোটি টাকা বরাদ্দ ছিল। তখন জাতীয় বাজেট ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা ছিল।

তখন জাতীয় বাজেটের প্রায় ১১ শতাংশ ৮৮ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল। দীর্ঘদিন ধরে জাতীয় বাজেটের ২০ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়ার দাবি।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬