সরিয়ে দেওয়া হলো এমাজউদ্দীন কন্যা বাউবি প্রো-ভিসি ড. দিল রওশন আরাকে

১১ জুন ২০২৬, ০৭:৫৬ PM , আপডেট: ১১ জুন ২০২৬, ০৮:২৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এমাজউদ্দীন আহমদ ও তার মেয়ে দিল রওশন আরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এমাজউদ্দীন আহমদ ও তার মেয়ে দিল রওশন আরা © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদের মেয়ে অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীনকে। তার পরিবর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।

ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যাপনায় নিয়োজিত ছিলেন।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে তার প্রো-ভিসি পদ থেকে সরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আরেক প্রজ্ঞাপনে ড. মো. সিরাজুল ইসলামকে ৪ বছরের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে ২০২৪ সালের ১০ অক্টোবর ৪ বছরের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসি পদে নিয়োগ দেওয়া হয়েছিল ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীনকে। তবে তিনি তার মেয়াদ শেষ করে যেতে পারেনি।

জানতে চাইলে অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, অব্যাহতির সিদ্ধান্তটি বেশ দ্রুত হয়েছে। গতকাল এরকম একটি বিষয় শুনেছিলাম। আজ দুই প্রো-ভিসিতে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন হলো।

২০২০ সালের ১৭ জুলাই ড. এমাজউদ্দীন আহমদ মারা যান। ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দায়িত্ব পালন করেন এমাজউদ্দীন আহমদ।

এমাজউদ্দীন আহমদ বিএনপির অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এবং দলটির নীতি-নির্ধারণে তার গুরুত্বপূর্ণ প্রভাব ছিল বলে ধারণা করা হতো।

রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এমাজউদ্দীন আহমদ জড়িত ছিলেন বহু গবেষণাধর্মী কাজে। রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত তার অনেক বই বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের পাঠ্যসূচীতেও অন্তর্ভূক্ত হয়েছে।

৬ বছর পর দিল্লি-গুয়াংজু সরাসরি ফ্লাইট চালু করল চীন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গর্ভে থাকতেই ৪ শিশু বিক্রির অভিযোগ, নেপথ্যে দালাল চক্র
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের সঙ্গে গোপনে যোগাযোগ করে আ.লীগ এই মিছিল করার সাহস …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের কোনো রকমের সংকট নেই : কৃষিমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটি…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির কার্জন হলে অনুষ্ঠিত হলো ম্যাথক্যুয়েস্ট জিনিয়াস হান্ট
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9