কারিগরির ৭৬ শিক্ষক এমপিওভুক্ত হলেন

১৫ জুন ২০১৯, ০৮:৪৯ PM

© সংগৃহীত

বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ৭৬ শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হয়েছেন। চলতি জুন মাস থেকে তাঁদের এমপিও কার্যকর হবে বলে জানা গেছে। এমপিওভুক্ত হওয়াদের মধ্যে এইচএসসি বা বিএম শিক্ষাক্রমের ৪৯ জন এবং এসএসসি বা ভোকেশনাল শিক্ষাক্রমের ২৭ জন।

এমপিওভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। কারিগরি শিক্ষা অধিদপ্তর সূত্র থেকে জানা গেছে, এমপিও অনুমোদন কমিটির ৪র্থ সভার সিদ্ধান্তের আলোকে এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করা হয়েছে। ১২ জুন কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়।

গত বছরের জুলাইয়ে জারি করা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নীতিমালার আলোকে এই ৭৬ শিক্ষক কর্মচারী নিয়োগের শর্ত পূরণ করায় এবং তাদের সনদ সঠিক থাকায় অনুমোদন কমিটির সভায় তাদের এমপিওভিুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।

সাড়ে ৩ কোটি টাকার কাজ করেছে জাকসু, বাজেট ছিল ১৮ লাখ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
১২ মাসে পবিত্র কোরআন মুখস্থ করল হাফেজ তাহমিদুল ইসলাম
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
৮ গোলের থ্রিলারে জয় ম্যানসিটির
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যা, মিলছে না ৩ প্রশ্নের উত্তর
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
দুপুরে স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন সংসদ সদস্য গাজী নজরুল
  • ২০ সেপ্টেম্বর ২০২৬