সরকারি পলিটেকনিকে ভর্তিতে আসছে নতুন নিয়ম

২৬ মে ২০২৫, ০৪:৫০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০৩:৪৩ PM
শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম

শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম © সংগৃহীত

দেশের পলিটেকনিক ইনস্টিটিউটসহ সব সরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তিতে চালু হতে যাচ্ছে ভর্তি পরীক্ষা। আগামী শিক্ষাবর্ষ থেকেই এই নতুন নিয়ম কার্যকর হতে পারে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ সোমবার (২৬ মে) বিকেলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এ সময় কবিরুল ইসলাম বলেন, ‘কারিগরি শিক্ষার গুণগত মান বাড়াতে ও আগ্রহী ও যোগ্য শিক্ষার্থী বাছাই করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি বলেন বলেন, বর্তমানে এসএসসি পাস করলেই পলিটেকনিকে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। তবে সেই সুযোগে অনেক সময় অনাগ্রহী ও অপ্রস্তুত শিক্ষার্থীরা ভর্তি হয়ে পড়েন, যার নেতিবাচক প্রভাব পড়ে কোর্সের ফলাফল ও সার্বিক শিক্ষার মানে। ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রস্তুত শিক্ষার্থী নির্বাচন করা গেলে শিক্ষার মান আরও ভালো হবে বলেও মত দিয়েছেন সচিব।

তিনি আরও বলেন, নতুন ব্যবস্থায় ১০০ নম্বরের মধ্যে ৭০ নম্বর থাকবে এমসিকিউ (বহুনির্বাচনী) পরীক্ষায়, বাকি ৩০ নম্বর একাডেমিক ফলাফলের ভিত্তিতে নির্ধারিত হবে।

৩৬ ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ দেবে দ্য ডেইলি ক্যাম্পাস
  • ২১ আগস্ট ২০২৬
১৯ কলেজে জাতীয়করণের প্রস্তাব, তালিকা দেখুন এখানে
  • ২১ আগস্ট ২০২৬
‘ভার্সিটি ছেড়ে দিতে চেয়েছিলাম, এখন আন্তর্জাতিক মঞ্চে আমাদের…
  • ২১ আগস্ট ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে বড় নিয়োগ
  • ২১ আগস্ট ২০২৬
অনার্স দ্বিতীয় বর্ষে সবার জন্য বাধ্যতামূলক ‘অ্যাপ্লাইড আইসি…
  • ২১ আগস্ট ২০২৬
সেশনজট কমাতে দুই শিক্ষাবর্ষের এলএল.বির পরীক্ষা একসঙ্গে অক্ট…
  • ২১ আগস্ট ২০২৬